শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজার-সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার সুযোগ রেখে নতুন সিকিউরিটিজ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ একীভূত করে নতুন আইন তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে আইনটির খসড়া অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতামতের জন্য পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ যুক্ত করে খসড়াটি আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অকার্যকর হয়ে পড়া শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালকে কার্যকর করা, মানি লন্ডারিং প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালী করা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সম্প্রতি বলেছেন, কমিশন নিয়মিত অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বিচারিক জটিলতার কারণে অধিকাংশ ক্ষেত্রে শাস্তি কার্যকর করা সম্ভব হচ্ছে না। আগের কমিশন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকার মতো। কারণ, শাস্তিপ্রাপ্তরা হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ নিয়ে আসেন, ফলে বছরের পর বছর মামলা ঝুলে থাকে।
২০১৫ সালে শেয়ারবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। বর্তমান আইনে সরাসরি ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ না থাকায় প্রথমে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয়, পরে তা ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াই বিচার বিলম্বের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসা ২৮টি মামলার মধ্যে ১১টি নিষ্পত্তি হয়েছে। হাইকোর্টের আদেশে ১০টি মামলা স্থগিত রয়েছে। এছাড়া দুটি মামলা বাতিল এবং দুটি ফেরত দেওয়া হয়েছে। ২০২৬ সালে ট্রাইব্যুনালে আসা তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচারকাজ পরিচালনা করছেন গত ২২ জুন নিয়োগপ্রাপ্ত বিচারক মো. সাব্বির ফয়েজ।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালকে কার্যকর করা জরুরি। তবে বর্তমান আইনে সরাসরি মামলা দায়েরের সুযোগ না থাকায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। নতুন আইনে এ বাধা দূর করে ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার বিধান যুক্ত করা হচ্ছে। খসড়াটি বর্তমানে বিএসইসির পর্যালোচনায় রয়েছে। কমিশনের মতামত শেষে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে, বিচারিক দীর্ঘসূত্রতা কমাতে হাইকোর্টে শেয়ারবাজার-সংক্রান্ত রিট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগও নিয়েছে বিএসইসি। কমিশনের মতে, একই ধরনের মামলার জন্য নির্দিষ্ট বেঞ্চ থাকলে শুনানি দ্রুত হবে এবং বছরের পর বছর মামলা ঝুলে থাকার প্রবণতা কমবে।
বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান বলেন, দীর্ঘ সময় ধরে বিচারকাজ আটকে থাকায় অনেক মামলার সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বয়সের ভারে দুর্বল হয়ে পড়ছেন। ফলে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। হাইকোর্টে স্থগিতাদেশ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ এবং ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার বিধান চালু হলে শেয়ারবাজারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।
পাঠকের মতামত:
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- বিশ্বকাপের হারের পর জাপানের সামনে আবার ব্রাজিল
- মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- অ্যাপলের নতুন সিইওর বেতন ৬৮০ কোটি টাকা
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- ইত্যাদিতে শেষবারের মতো দেখা যাবে এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে
- সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি
- দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরত চান, চাহিদা ২ হাজার ৪০০ কোটি
- ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, ৩৮ লাখ ঘুষ: এনবিআরের দুই কর্মকর্তার শাস্তি
- এলএনজির দামে লাগামহীন উল্লম্ফন, কয়েক মাসে দ্বিগুণের বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়
- তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে মাইডাস ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- বিয়ের আগের দিনও কথা হয়েছিল, তারপরই একে অপরকে ব্লক
- পলির হঠাৎ কড়া হুঁশিয়ারি, ‘দেখি তোর তলায় কত জোর’
- পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্কে ২১৪৮ কোটি টাকার এডিবি ঋণ
- কমছে জাপানের একক আধিপত্য
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- মেসির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা, মুশফিকের গায়ে উঠল ‘১০’ নম্বর জার্সি
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- আইপিও ছাড়াই ভালো কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ
- জেড ক্যাটাগরির শেয়ার হস্তান্তরে অনুমোদন লাগবে না
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে বিধি লঙ্ঘন
- যে বৃত্ত ভাঙ্গল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে ইয়াকিন পলিমার
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আমানতের আসল টাকা ফেরত, মুনাফা নয়
- আবার একসঙ্গে রাজ–সাবিলা, এবার গল্প ‘সময়ের’
- ‘শিল্পীর পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই’: প্রভা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- জুলাইয়ে অর্থনীতিতে বড় গতি, উৎপাদন খাতে শক্তিশালী প্রত্যাবর্তন
- অস্তিত্ব সংকটে ফনিক্স ফাইন্যান্স
- এমবাপ্পের গোলের পর বার্নাব্যুতে প্রেমের ইশারা, গ্যালারিতে এস্তার
- ‘বড় ক্রিকেটার’ কি শুধু সোশ্যাল মিডিয়ায়? বাবরকে বাসিত আলীর খোঁচা
- ‘ভুয়া কাগজে’ ব্যাংকের লকার থেকে উধাও ৩ কোটি টাকার গয়না
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
- ইসলামিক ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সোমবারও শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














