ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

২০২৬ জুলাই ২৩ ১৫:৩২:০৩
ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্লক মার্কেটে ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৮ হাজার ৯৫২ টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ২২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ শার্প ইন্ড্রাস্ট্রিজের ২ কোটি ৩৩ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন