এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
অভ্যন্তরীণ করব্যবস্থার জটিলতা, শুল্ক প্রক্রিয়ায় ধীরগতি ও প্রশাসনিক নানা বাধার কারণে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন পরিবেশনীতি, কারখানায় শ্রম ও পরিবেশগত মান নিশ্চিত করার কঠোর শর্ত এবং এলডিসি উত্তরণের পর শুল্কসুবিধা হারানোর সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ।
এমন পরিস্থিতিতে বিদ্যমান বাণিজ্যিক জটিলতা নিরসন, বিনিয়োগ বাড়ানো এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণে ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী। রোববার অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ ও ইইউর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নীতিগত ও প্রশাসনিক বাধা দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ও ইইউর বাণিজ্যিক সম্পর্কের আকারও বেশ বড়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দুই পক্ষের মধ্যে বছরে পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো। এর মধ্যে বাংলাদেশ থেকে ইইউতে রপ্তানি হয় প্রায় ২১ দশমিক ২ বিলিয়ন ইউরোর পণ্য। এর ৯০ শতাংশের বেশি তৈরি পোশাক—ওভেন ও নিটওয়্যার। বিপরীতে ইইউ থেকে বাংলাদেশ বছরে প্রায় ২ দশমিক ১ থেকে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। এসব আমদানির মধ্যে শিল্পের মূলধনি যন্ত্রপাতি, রাসায়নিক ও ইলেকট্রনিকস পণ্য উল্লেখযোগ্য।
তবে বড় বাণিজ্যিক সম্পর্কের বিপরীতে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ এখনো সম্ভাবনার তুলনায় কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও দেশে নিট বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ প্রায় ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে ইউরোপীয় বিনিয়োগের একটি বড় অংশ পুনর্বিনিয়োগ করা মুনাফার ওপর নির্ভরশীল।
ইউরোপীয় বাজারে রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রেও বাংলাদেশের সীমাবদ্ধতা রয়েছে। দেশটির ইইউমুখী রপ্তানি এখনো ব্যাপকভাবে তৈরি পোশাকনির্ভর। ফলে চামড়া, পাট, হিমায়িত খাদ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোতে বাজার সম্প্রসারণ প্রত্যাশিত গতিতে হচ্ছে না।
ইইউর কঠোর স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং স্বীকৃত পরীক্ষাগারের সনদের সীমাবদ্ধতাও অপ্রধান পণ্য রপ্তানির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপের নতুন পরিবেশগত নীতি ও উৎপাদন পর্যায়ে শ্রম অধিকার এবং পরিবেশ সুরক্ষার কঠোর শর্ত। এসব মানদণ্ড পূরণ করতে গিয়ে বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদন ব্যয় বাড়ছে।
সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এলডিসি উত্তরণের পর ইইউর বাজারে শুল্কসুবিধা। শুল্কমুক্ত ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধা প্রত্যাহার হলে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৮ থেকে ১২ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। এতে ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা চাপে পড়তে পারে।
তবে একই সঙ্গে পরিবেশবান্ধব উৎপাদন ও সবুজ শিল্পে নতুন বিনিয়োগের সুযোগও তৈরি হচ্ছে। ইইউর ডিউ ডিলিজেন্স ও টেকসই উৎপাদনসংক্রান্ত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে সবুজ কারখানা ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে স্থানীয় করব্যবস্থা ও কাস্টমসের প্রশাসনিক জটিলতা কমানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমদানিমূল্যের ওপর উচ্চহারে ন্যূনতম আয়কর, অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয়ের জটিলতা এবং অতিরিক্ত অগ্রিম ভ্যাটের মতো বিষয় নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এসব কারণে ইউরোপীয় কোম্পানিগুলোর ব্যবসায়িক ব্যয় বাড়ছে বলে তাদের অভিযোগ।
পোস্ট-এলডিসি পরিস্থিতিতে ইইউর বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখার বিষয়টি তৈরি পোশাকশিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখা এবং এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, শুল্কসুবিধা ধরে রাখতে শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও গ্রিন ম্যানুফ্যাকচারিং নিশ্চিত করার পাশাপাশি দেশের কাস্টমস ও লজিস্টিকস ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি। দ্রুত নীতিগত সংস্কার করা গেলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সহজ হবে।
পাঠকের মতামত:
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষনা
- তেলের দাম ও সুদের হার বৃদ্ধি, ভারতের শেয়ারবাজারে বড় পতন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
- মনীষার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছিলেন নানা পটেকর
- স্বামী-স্ত্রী ও শ্যালকের শেয়ার কারসাজি, জরিমানা ৭৪ লাখ টাকা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪ শতাংশ
- ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ
- শেয়ার কারসাজির অভিযোগে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি তদন্তে
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৭২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- নতুন পণ্যে শেয়ারবাজারের গভীরতা বাড়াতে চায় বিএসইসি
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজারে উত্থান দিয়ে সপ্তাহ পার
- বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল
- লুজারের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- শ্রমিক অসন্তোষ কাটিয়ে উঠেছে ইন্দো-বাংলা
- নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান
- ফাইন ফুডসের মুনাফার সত্যতা নিয়ে শঙ্কা
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২৩ শতাংশ
- পোশাক নিয়ে এত জলঘোলা কেন: কৃতি
- প্রয়াত নানা পাটেকর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু
- এলএনজি সরবরাহে নতুন ঝুঁকি, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ
- যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৪.৪৩ শতাংশ
- ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ না করার পরামর্শ
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়
- লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি
- সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- স্বল্পমেয়াদি লাভের জন্য শেয়ারবাজার নয়: সিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান
- দুর্বল শেয়ারে কঠোর আইন চায় ডিএসই
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে ই-ক্যাবলস
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ








.jpg&w=50&h=35)





