ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:৪৮:৫১
নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিনিয়োগকারী, শেয়ারবাজারের অংশীজন ও সাধারণ জনগণের জন্য তথ্য ও সেবা আরও সহজলভ্য করতে আধুনিক ও নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, নতুন ওয়েবসাইটে কমিশনের আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস বিজ্ঞপ্তি, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা এবং আইপিও ও আরপিওর প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজে পাওয়া যাবে।

এ ছাড়া কমিশনের বিভিন্ন সেবা এবং এসব সেবা গ্রহণের প্রয়োজনীয় তথ্যও ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও অন্যান্য সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবেন।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের স্বনামধন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে খুঁজে পাওয়ার বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।

কমিশন জানিয়েছে, চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমানের তত্ত্বাবধানে বিএসইসির আইসিটি ডিভিশনের উদ্যোগে প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

বিএসইসির মতে, নতুন ওয়েবসাইট চালুর ফলে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে। একই সঙ্গে বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণ এবং কমিশনের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও গতিশীল হবে।

নতুন ওয়েবসাইট চালুর সঙ্গে সঙ্গে বিএসইসির আগের অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটের ঠিকানা sec.gov.bd। ওয়েবসাইট নিয়ে মতামত, পরামর্শ বা ফিডব্যাক website@sec.gov.bd ই-মেইলে পাঠানো যাবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন