ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৫:১৩:৩২
অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ভয়াবহ ধস হয়। সে পথেই ছিল সোমবারের বাজারও। তবে এদিন অনেক সাপোর্ট ও চেষ্টা করা হয় ইতিবাচক করার জন্য। যদিও সেটা খুব সামান্যতেই শেষ হয়েছে আজকের বাজার।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১০৪ পয়েন্ট।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৭১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪৫ কোটি ২৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭০ টি বা ৪৪.৩৯ শতাংশের। আর দর কমেছে ১৫০ টি বা ৩৯.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৬.৪৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৯১৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৭১ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন