ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৬:৩৮:০০
লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সায়হাম কটনের ২১.৫০ কোটি টাকার, এনভয় টেক্সটাইলের ২০.৭৮ কোটি টাকার, মালেক স্পিনিংয়ের ১৬.১৭ কোটি টাকার, বেক্সিমকো ফার্মার ১৫.৫৫ কোটি টাকার, সায়হাম টেক্সটাইলের ১৫.৪৫ কোটি টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৪১ কোটি টাকা, বেক্সিমকোর ১০.০৫ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ৯.২৩ কোটি টাকার ও আইপিডিসি ফাইন্যান্সের ৮.৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন