ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’

২০২৬ সেপ্টেম্বর ০৮ ০৯:৫৬:০৫
সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সায়হাম টেক্সটাইল মিলসের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘AA-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-2’ নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। একই সঙ্গে কোম্পানিটির রেটিংয়ের পূর্বাভাস বা আউটলুক ‘Stable’ রাখা হয়েছে।

এনসিআর জানিয়েছে, ৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এই সার্ভেইলেন্স রেটিং নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি ‘AA-’ রেটিং সাধারণভাবে কোম্পানিটির ঋণ পরিশোধ সক্ষমতা শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। আর স্বল্পমেয়াদি ‘ST-2’ রেটিং স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধের সক্ষমতা সন্তোষজনক থাকার বিষয়টি নির্দেশ করে।

রেটিংয়ের আউটলুক ‘Stable’ হওয়ায় নিকট ভবিষ্যতে কোম্পানিটির ক্রেডিট অবস্থানে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই বলে রেটিংয়ের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন