ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৭:২৬:১৪
গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৬.৩৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিকিউ বলপেনের ৫.৪৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.১০ শতাংশ, হা-অয়েল টেক্সটাইলের ৩.২১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ২.৫৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.৫৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৯৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৯২ শতাংশ, মতিন স্পিনার্সের ১.৮৬ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ১.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন