ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রহিম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি

২০২৫ জুলাই ১৩ ১৪:২৭:০১
রহিম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।

জানা গেছে, রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, রহিম টেক্সটাইলের গত ১৫ জুন শেয়ার দর ছিল ১০০.৮০ টাকায়। যা ১০ জুলাই লেনদেন শেষে দাঁড়ায় ১৫৪.২০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৫৩.৪০ টাকা বা ৫৩ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন