লারাকে সম্মান জানাতে ৪০০ রানের বিশ্বরেকর্ড ছেড়ে দিলেন মুল্ডার!
খেলাধূলা ডেস্ক : ২১ বছর পর ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা তাঁর ৪০০ রানের নজির ভাঙার সুযোগ ছিল উইয়ান মুল্ডারের কাছে। জ়িম্বাবুয়ের বিরুদ্ধে ৩৬৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন তিনি। সকলে অপেক্ষা করছিলেন, বিরতির পর কত ক্ষণে লারার রেকর্ড তিনি ভাঙবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ডিক্লেয়ার দিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, ৩৬৭ রানে অপরাজিত থেকে গেলেন মুল্ডার। ৩৪ রানের জন্য লারার রেকর্ড ভাঙলেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা বনাম জ়িম্বাবুয়ে টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হওয়ায় খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর বদলে মুল্ডার অধিনায়ক হয়েছেন। বাভুমার জায়গা তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। অর্থাৎ, ডিক্লেয়ারের সিদ্ধান্ত তিনিই নিয়েছেন।
কেন মুল্ডার ৩৬৭ রানে ডিক্লেয়ার করেছেন তা অবশ্য এখনও জানা যায়নি। হতে পারে লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেমনটা করেছিলেন মার্ক টেলর। ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৪ রানে অপরাজিত থাকাকালীন ডিক্লেয়ার করে দিয়েছিলেন তিনি। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টেস্টে ব্র্যাডম্যানেরও সর্বাধিক রান ৩৩৪।
ব্যাট করতে নামার পর মুল্ডারকে থামাতে পারেননি জ়িম্বাবুয়ের বোলারেরা। ২৯৭ বলে ৩০০ রান করেছেন তিনি। দ্রুততম তিন শতরানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেহবাগের দখলে। ভারতের ক্রিকেটার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৭৮ বলে ৩০০ করেছিলেন। ৩৬৭ রানের ইনিংসে ৪৯ চার ও চারটে ছক্কা মেরেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেলেছেন মুল্ডার। এর আগে হাশিম আমলা ৩১১ রান করেছিলেন। এক টেস্টেও প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান মুল্ডারের। এক আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৩৬২ রান করেছিলেন গ্রায়েম স্মিথ। এক ইনিংসেই তাঁকে টপকে গিয়েছেন মুল্ডার। বিদেশের মাটিতে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানও মু্ল্ডারের। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাকিস্তানের হানিফ মহম্মদ ৩৩৭ রান করেছিলেন। সেটাই ছিল এত দিন রেকর্ড। তা ভেঙে ফেলেছেন মুল্ডার। তার পরেই ব্যাট ছেড়ে দিলেন তিনি।
পাঠকের মতামত:
- বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়
- তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে মাইডাস ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- বিয়ের আগের দিনও কথা হয়েছিল, তারপরই একে অপরকে ব্লক
- পলির হঠাৎ কড়া হুঁশিয়ারি, ‘দেখি তোর তলায় কত জোর’
- পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্কে ২১৪৮ কোটি টাকার এডিবি ঋণ
- কমছে জাপানের একক আধিপত্য
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- মেসির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা, মুশফিকের গায়ে উঠল ‘১০’ নম্বর জার্সি
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- আইপিও ছাড়াই ভালো কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ
- জেড ক্যাটাগরির শেয়ার হস্তান্তরে অনুমোদন লাগবে না
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে বিধি লঙ্ঘন
- যে বৃত্ত ভাঙ্গল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে ইয়াকিন পলিমার
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আমানতের আসল টাকা ফেরত, মুনাফা নয়
- আবার একসঙ্গে রাজ–সাবিলা, এবার গল্প ‘সময়ের’
- ‘শিল্পীর পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই’: প্রভা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- জুলাইয়ে অর্থনীতিতে বড় গতি, উৎপাদন খাতে শক্তিশালী প্রত্যাবর্তন
- অস্তিত্ব সংকটে ফনিক্স ফাইন্যান্স
- এমবাপ্পের গোলের পর বার্নাব্যুতে প্রেমের ইশারা, গ্যালারিতে এস্তার
- ‘বড় ক্রিকেটার’ কি শুধু সোশ্যাল মিডিয়ায়? বাবরকে বাসিত আলীর খোঁচা
- ‘ভুয়া কাগজে’ ব্যাংকের লকার থেকে উধাও ৩ কোটি টাকার গয়না
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
- ইসলামিক ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সোমবারও শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ছেলেমেয়েদের ২ কোটি শেয়ার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- মালয়েশিয়ার সঙ্গে এফটিএ, বিনিয়োগ ও শ্রমবাজারে জোর সরকারের
- কাঁচা পাটে ০.৫% উৎসে কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
- মেসির গোলবন্যা, ৯ ম্যাচেই ৩৮ গোল
- আর্থিক হিসাবে কারসাজি ঠেকাতে ফরেনসিক হিসাব জরুরি: অর্থ উপদেষ্টা
- লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দেশ জেনারেল থেকে বেরিয়ে গেলো উদ্যোক্তা মামুন
- ন্যাশনাল হাউজিং ছাড়ল ইউসিবি
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- আবারও পতনে সপ্তাহ শুরু
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা
- দুই বছরে দ্বিগুণ ভোডাফোন আইডিয়ার শেয়ার
- রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, পরে একসঙ্গে করেন ৯ ছবি
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার টাকা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
খেলাধূলা এর সর্বশেষ খবর
- বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়
- তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের














