ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সী পার্লের লোকসান কমেছে

২০২৬ নভেম্বর ২৯ ০৯:৫১:২৮
সী পার্লের লোকসান কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় ২১ শতাংশ লোকসান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৬৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৮৪) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.১৮ টাকা বা ২১ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.০৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন