বিশ্বসেরা কোয়ান্টাম প্রযুক্তির জিপিএইচ ইস্পাতের পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দৃঢ়তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাত নিয়ে এসেছে ইতিহাসের সর্বাধুনিক কোয়ান্টাম টেকনোলজি। জিপিএইচ কোয়ান্টাম প্রযুক্তিতে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন থেকে শতভাগ পরিশোধিত বিলেট উৎপাদন করা হয়। যার প্রতিটি স্টিল রিবারে ইউনিফর্ম মার্টেনসাইট রিং গঠন নিশ্চিত করে। যার ফলে রিবারের ইউনিফর্ম স্ট্রেংথ, সুপিরিয়র ডাক্টিলিটি ও হায়েস্ট বেন্ডিবিলিটি অক্ষুন্ন থাকে। জিপিএইচ ইস্পাতই নির্মাণ করে বিশ্বসেরা পিউর এন্ড ক্লিন কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল। টেলিভিশনে চোখ রাখলেই জিপিএইচের এমন প্রচার-প্রচারণা চোখে পড়বে।
অথচ এমন একটি বিশ্বমানের পণ্য তৈরী করা জিপিএইচ ইস্পাতের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ও লভ্যাংশে ধস নেমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১.৭৭ টাকা করে নিট মুনাফা হয়েছিল ৮৫ কোটি ৭৭ লাখ টাকার। তবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি (০.৫১) টাকা করে ২৪ কোটি ৬৮ লাখ টাকা লোকসান হয়েছে। ব্যবসায় এমন পতনে লভ্যাংশে অবনমন হয়েছে বিশ্ব প্রযুক্তির জিপিএইচ ইস্পাতের। আগের বছর ১০% নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির পর্ষদ এ বছর শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যবসায় এ জাতীয় উত্থান-পতনের কারন স্টেকহোল্ডারদের জানানো বাধ্যতামূলক থাকলেও জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ তা ডিএসইর মাধ্যমে জানায়নি।
এই কোম্পানিটির পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে ২৪ কোটি ৬৮ লাখ টাকার লোকসান সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের ১৪ কোটি ১৩ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।
জিপিএইচ ইস্পাত ২০০৮ সালে ব্যবসায় শুরু করে। এরপরে ৪ বছরের মাথায় ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ার ৩০ টাকা (প্রিমিয়াম ২০ টাকা) দরে ইস্যুর মাধ্যমে ৬০ কোটি টাকা সংগ্রহ করে। এর ৪ বছর পরে (২০১৬ সাল) এসে ১৪ টাকা দরে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করে। কিন্তু তারপরেও কোম্পানিটির পর্ষদ বোনাস শেয়ার থেকে বেরোতে পারেনি।
আরও পড়ুন……
১১২ টাকা ইস্যু মূল্যের ক্রাউন সিমেন্টের ২.১০ টাকা লভ্যাংশ ঘোষণা
২০১৬ সালে রাইট শেয়ার ইস্যুর পরে ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। যা ২০১৭-১৮ অর্থবছরে শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়। এরপরে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার করে লভ্যাংশ দেয়। এরপরের বছর (২০২০-২১) ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস, ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৫.৫০ শতাংশ নগদ ও ৫.৫০ শতাংশ বোনাস, ২০২২-২৩ অর্থবছরে ৫% নগদ ও ৫% বোনাস ও ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় ১০% নগদ লভ্যাংশ দেয়। আর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডার ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
নিয়মিত বোনাস শেয়ার প্রদান ও ২০১৬ সালে রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৪৮৩ কোটি ৮৮ লাখ টাকা। যার পরিমাণ আইপিও পূর্ব ছিল মাত্র ৫০ কোটি টাকা। অর্থাৎ শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে ৪৩৩ কোটি ৮৮ লাখ টাকা বা ৮৬৮ শতাংশ।
২০১২ সালে জিপিএইচ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে কোম্পানিটির পর্ষদ ১৪ বার লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৪ বার শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। আর ৬ বার বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৪ বার শুধুমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এরপরেও জিপিএইচ ইস্পাত চলতি বছরে ১০.০০ (দশ) টাকা অভিহিত মূল্যের ১৬,১২,৯৪,৪৮৫ টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫.০০ টাকা মূল্যে ১:৩ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১,৯৪,১৭,২৭৫/- টাকা মূলধন সংগ্রহের আবেদন করেছিল। তবে গত ২৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই আবেদন বাতিল করে দিয়েছে।
এরপরে কোম্পানিটির পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যার অনুমোদন দেয়নি বিএসইসি। গত ২২ জুন প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে বিএসইসি।
উল্লেখ্য ৩০ টাকা ইস্যু দরের জিপিএইচ ইস্পাতের শেয়ার দর মঙ্গলবার (০২ ডিসেম্বর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭.১০ টাকায়।
পাঠকের মতামত:
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














