ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বৃদ্ধি

২০২৬ এপ্রিল ০৭ ২১:৩৮:১৫
যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ শেষবারের মতো চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড ভি ট্রিপল আই বন্ডের সম্মতিপত্রের মেয়াদও শেষবারের মতো চলতি বছছের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ বন্ড দুটির ইউনিট কিনতে বর্ধিত সময় পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন শ্রেনীর বিনিয়োগকারীরা।

বিএসইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক দুটির পৃথক দুই বন্ডের পূর্বের সম্মতিপত্রে উল্লেখিত অন্যান্য সকল শর্তসমূহ অপরিবর্তিত থাকবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে