২০৭ চেকের মাধ্যমে ফরচুন সুজ থেকে ৭৬ কোটি টাকা তুলে নিয়েছে মিজানুর চক্র
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) :শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ। ১৭১ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটিতে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা ৬৯.০৭ শতাংশ। এই কোম্পানিটি থেকে ২০৭টি চেকের মাধ্যমে ৭৬ কোটি টাকা তুলে নিয়ে গেছে চেয়ারম্যান মিজানুর রহমান চক্র। এর মাধ্যমে অনেকটা ফাঁকা করে দেওয়া হয়েছে কোম্পানিটিকে।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
এ কোম্পানিটির পর্ষদে চেয়ারম্যান হিসেবে মো. মিজানুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রোকসানা রহমান রয়েছেন। এছাড়া পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে রয়েছেন- আমানুর রহমান ও মো. রবিউল ইসলাম।
নিরীক্ষক জানিয়েছেন, ফরচুন সুজ কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে ইসলামী ব্যাংক থেকে ২০৭টি চেকের মাধ্যমে ‘২০৫০১১১০১০০২৪৭৯১২’ হিসাব থেকে নগদ ৭৫ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করেছে। যা যথাযথ এবং পর্যাপ্ত নথি, রেকর্ড এবং প্রমাণের অভাবে (যেমন ব্যাংক বই, ক্যাশ বই, চেক বই, চেক কাউন্টারফয়েল, চেকের ফটোকপি, ইনভয়েস, বিল, ডেলিভারি চালান) নিরীক্ষক ওই অর্থ কোম্পানির ব্যবসায়ের জন্য ব্যবহার করা হয়েছে, এমন কোন প্রমাণ পাননি। এছাড়াও কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে ক্যাশ বই সরবরাহ করেনি।
এ বিষয়ে হিসাববিদ মনোয়ার হোসেন অর্থ বাণিজ্যকে বলেন, কোম্পানিতে স্বচ্ছতা বজায় রাখতে এবং দূর্ণীতি ঠেকাতে নগদ লেনদেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে ৭৬ কোটি টাকা নগদ উত্তোলন ভালো লক্ষণ না। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটাকে কোম্পানি কর্তৃপক্ষের টাকা আত্মসাৎ ছাড়া অন্যকোন কারন নেই বলে জানান তিনি।
এদিকে ফরচুন সুজের ২০২২ সালে অগ্নিকান্ডে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য ক্ষতি হয়েছিল ১৯ কোটি ৭৩ লাখ টাকার। পরবর্তীতে সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে অগ্নিকাণ্ডের ক্ষতির দাবি করে ফরচুন সুজ কর্তৃপক্ষ। এরমধ্যে তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে ৬ কোটি ৮ লাখ টাকা দাবি করা হয়। এই প্রেক্ষাপটে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১৯ কোটি ৭৩ লাখ টাকার টাকার কন্টিনজেন্ট সম্পদ দেখিয়েছে।
তবে বীমা দাবি ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৪ এর অনুচ্ছেদ ০৫ (০৮) অনুসারে, দাবি দাখিলের ৯০ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি করতে হয়। কিন্তু প্রায় ৩ বছর অতিবাহিত হওয়ার পরেও বীমা কোম্পানিগুলি এখনো ফরচুন সুজের সেই দাবি নিষ্পত্তি করেনি। যে অর্থ আদায়যোগ্য বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন নিরীক্ষক।
ফরচুন সুজের জন্য ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে লভ্যাংশ ঘোষণা এবং অনুমোদন করা হয়েছিল। সেই অনুযায়ী প্রাইম ব্যাংকে লভ্যাংশের অর্থ রাখার জন্য পৃথক অ্যাকাউন্ট খুলেছিল। তবে ওই ৩ বছরের লভ্যাংশের সম্পূর্ণ পরিমাণ এই অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়নি। ফলস্বরূপ, আইন অনুসারে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়নি। এতে কোম্পানিটিতে শেয়ারহোল্ডারদের এখনো ১০ কোটি ৫ লাখ টাকার লভ্যাংশ বকেয়া রয়েছে।
এ কোম্পানিটিতে শ্রম আইন অনুযায়ি ‘ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।
এ বিষয়ে জানতে ফুরচুন সুজের মিজানুর রহমান ও সচিব নাজমুল হোসেনের সঙ্গে ৪ ফেব্রুয়ারি থেকে যোগাযোগের চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। এরমধ্যে নাজমুল হোসেন ৫ ফেব্রুয়ারি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাবেন বললেও এরপরে আর ফোন ধরেননি।
এ নিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মূখপাত্র মো: আবুল কালাম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে। ফরচুন সুজেও তার ব্যতিক্রম হবে না।
কোটি কোটি টাকার সম্পদের সত্যতা নেই :
ফরচুন সুজের ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবে ৯৩ কোটি ৬০ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখায়। কিন্তু নিরীক্ষক ওই সম্পদের সত্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সঠিক ও পূর্ণাঙ্গ ফিক্সড অ্যাসেট রেজিস্টার না থাকায় নিরীক্ষক এই শঙ্কা প্রকাশ করেন। এছাড়া ৮৭ কোটি ৭৫ লাখ টাকার মজুদ পণ্য ও ১৪৪ কোটি ৭৯ লাখ টাকার বিক্রিত পণ্যের ব্যয়ের (কস্ট অব গুড সোল্ড) সত্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। যে হিসাবগুলোতে ভুল তথ্য দেওয়া এবং সম্পদের অস্তিত্ব না থাকার ঝুঁকি ছিল বলে জানিয়েছিলেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফরচুন সুজের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭০ কোটি ৬৬ লাখ টাকা। এরমধ্যে ৬৯.০৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (০৭ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩.৯০ টাকায়।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে তুং-হাই নিটিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা
- সালমান শাহকে ঘিরে মায়ের শেষ স্মৃতি, বিচার চাওয়ার আকুতি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন হাসান, এক ইনিংসে ৬ উইকেট
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের সূচনা, মিলল ঐতিহাসিক নজির
- বিডি থাইয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- উত্তরা ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়
- পতনে সপ্তাহ শেষ, লেনদেন হাজার কোটির নিচে
- লুজারের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গ্রামীণ ওয়ান ফান্ডের ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত
- দীর্ঘ দুই বছর পর টপ-১০–এ ফিরলেন বাবর
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- ১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!
- সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
- ডিএসইতে পতন, সিএসইতে উত্থান
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শার্প ইন্ডাস্ট্রিজের ১৮০% দর বৃদ্ধি
- ডিএসইকে তোয়াক্কা করল না নিউলাইন ক্লোথিংস
- ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো
- বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি নিশ্চয়তার ওপর জোর মার্কিন ব্যবসায়ীদের
- বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
- টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
- মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন
- রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট
- মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- ভালো চরিত্র পেলে ফিরব, এখন কেউ ডাকছে না : হাসান মাসুদ
- ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা ১০ গান, শীর্ষে ‘অপরাধী’
- এবার সূচক ও লেনদেনে উত্থান
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- অর্থনৈতিক অঞ্চলে ২৫ হাজার একর জমি ফাঁকা
- ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














