ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

২০২৬ জুন ০৪ ১৪:২০:১২
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

মাসুদ খান ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি বহুজাতিক কোম্পানি (যেমন- বার্জার পেইন্টস, জিএসকে) এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতা:

তিনি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক। পেশাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (ICAI) থেকে এফসিএ (FCA) এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICWAI) থেকে এফআইসিডব্লিউএ (FICWA) সনদপ্রাপ্ত।

অন্যান্য দায়িত্ব:

তিনি ম্যারিকো বাংলাদেশ, ব্যাট বাংলাদেশ (BAT Bangladesh) এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোর্ড মেম্বার হিসেবেও কাজ করছেন। এছাড়া, তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশে (ICAB) শিক্ষাদান করেন।

বিশেষত্ব:

তিনি করপোরেট গভর্নেন্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট এবং ট্যাক্সেশন বিষয়ে অভিজ্ঞ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন