অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতায় কঠোর বার্তা নতুন চেয়ারম্যানের
দেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা ও কাঠামোগত সংস্কারে একটি সুসংগঠিত নীতিগত রোডম্যাপ তুলে ধরেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে দেওয়া উদ্বোধনী বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, কমিশনের মূল ভিশন হলো বাংলাদেশি পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী-নির্ভর একটি ফ্রন্টিয়ার মার্কেট থেকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ-নির্ভর ইমার্জিং মার্কেটে রূপান্তর করা, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহে সক্ষম হবে।
চেয়ারম্যান বলেন, গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতি আকার, শক্তি ও বৈচিত্র্যে উল্লেখযোগ্যভাবে এগোলেও পুঁজিবাজার সেই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন হয়েছে, অনেক ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত হতে নিরুৎসাহিত হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও সতর্ক অবস্থান নিয়েছে। এই বাস্তবতা পরিবর্তনে কমিশন নীতিনির্ভর, ধারাবাহিক ও টেকসই সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
বক্তব্যে অনিয়ম ও বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, কমিশনের উদ্দেশ্য কখনোই মূল্য নিয়ন্ত্রণ বা বাজারের স্বাভাবিক ওঠানামা ঠেকানো নয়; বরং ন্যায্য মূল্য আবিষ্কার (Fair Price Discovery) এবং তথ্যের সমান প্রাপ্যতা নিশ্চিত করা। ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ওয়াশ ট্রেড, পাম্প-অ্যান্ড-ডাম্প, ফ্রন্ট রানিংসহ সব ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করে কঠোর আইন প্রয়োগ করা হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সুরক্ষা ও বাজারের সততা রক্ষায় তাৎক্ষণিকভাবে লেনদেন স্থগিতসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালার ক্ষেত্রে চেয়ারম্যান আরও স্মার্ট, নীতিনির্ভর ও ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ কাঠামোর কথা জানান। বিনিয়োগকারী সুরক্ষা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় রিপোর্টিং, অনুমোদন ও কমপ্লায়েন্সের বোঝা কমাতে বিদ্যমান বিধিমালা পুনর্মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রৈমাসিক ও অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
ডিজিটাল রূপান্তরকে সংস্কারের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, আইপিও, রাইটস ইস্যু, বন্ড ও সুকুক আবেদন, লাইসেন্সিং এবং নিয়ন্ত্রক দাখিলপ্রক্রিয়া ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। এতে স্বচ্ছতা বাড়বে, সময় ও ব্যয় কমবে এবং নিয়ন্ত্রক কার্যক্রম আরও দক্ষ হবে।
একই সঙ্গে ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়াতে বহুজাতিক, রাষ্ট্রায়ত্ত ও বড় স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনতে সক্রিয় উদ্যোগ নেওয়া হবে। তালিকাভুক্ত কোম্পানির জন্য কর ও নীতিগত সুবিধা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ড শিল্পে সুশাসন জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণও সংস্কার এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ।
সবশেষে চেয়ারম্যান বলেন, আস্থা প্রশাসনিক হস্তক্ষেপ বা বক্তৃতার মাধ্যমে তৈরি হয় না; আস্থা আসে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, ধারাবাহিক নীতিমালা ও জবাবদিহিতার মাধ্যমে। সেই বিশ্বাস পুনর্গঠনের লক্ষ্যেই নতুন কমিশনের এই সংস্কারযাত্রা শুরু।
পাঠকের মতামত:
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














