ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বহুতল ভবন বানাবে পপুলার লাইফ

২০২৬ মে ২১ ১০:২০:১৫
বহুতল ভবন বানাবে পপুলার লাইফ

অর্থবাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের এক সভায় বুধবার (২০ মে) যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার গুলশান থানাধীন হালেবাড্ডা, মৌজা-বাড্ডা এলাকায় কোম্পানিটির নিজস্ব জমিতে এই বহুতল ভবন নির্মাণ করা হবে। জমিটির অবস্থান হোল্ডিং নম্বর জিএ-৭২/১ এবং মোট জমির পরিমাণ ১১৫.৫৬ শতাংশ (ডেসিমাল)।

প্রকল্পটি যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে এবং ভবন নির্মাণ শেষে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন