ম্যারাডোনা–র কান্না, আন্দ্রেস এসকোবার–ট্র্যাজেডি, রোবের্তো বাজ্জো–র দৃষ্টি এবং ব্রাজিল জাতীয় ফুটবল দল–এর অশ্রু
অর্থ বাণিজ্য ডেস্ক : ১৯৩০ সালে মন্টেভিডিওর সেই ধূসর বিকেলে বিশ্বকাপ নামে যে মহাযাত্রার শুরু হয়েছিল, তা আজ শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই যাত্রার কোথাও পেলে-গারিঞ্চার সাম্বার ছন্দ, কোথাও ম্যারাডোনার ঈশ্বরপ্রদত্ত জাদুকরি ছোঁয়া, আবার কোথাও জিনেদিন জিদান কিংবা লিওনেল মেসির অমরত্বের পথে হেঁটে যাওয়া—সব মিলিয়েই তো এই ফুটবল-পুরাণ। ইতিহাসের ধুলো ঝেড়ে বিশ্বকাপের সব রোমাঞ্চকর স্মৃতি ফেরানোর আয়োজন—ফিরে দেখা বিশ্বকাপ।
ম্যারাডোনার কান্না, এসকোবার-ট্র্যাজেডি, বাজ্জোর শূন্য দৃষ্টি এবং ব্রাজিল
১৯৯৪ সালে বিশ্বকাপ যখন আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকে নোঙর ফেলল, ফুটবল রোমান্টিকেরা তখন নাক সিটকেছিলেন। ‘ফুটবল’ কী জিনিস, সেটাই তো বোঝে না আমেরিকানরা! যেখানে রাগবি, বেসবল আর বাস্কেটবলের দাপটে ফুটবল চার কি পাঁচ নম্বরে ধুঁকছে, সেখানে ফুটবল-পুরাণের সবচেয়ে বড় যজ্ঞ! অবস্থা এমন দাঁড়িয়েছিল যে স্থানীয় আয়োজকেরা দর্শকদের নিয়মকানুন বোঝাতে ‘অদীক্ষিতদের জন্য গাইড বুক’ পর্যন্ত ছাপিয়েছিল।
কিন্তু মাঠের বল গড়াতেই সব সংশয় কর্পূরের মতো উড়ে গেল। পপকর্ন আর হটডগ খেতে খেতেই আমেরিকানরা স্টেডিয়ামে এমন স্রোতের মতো আছড়ে পড়ল যে গ্যালারির উপস্থিতিতে আগের সব রেকর্ড ভেঙে চুরমার! ৫২টি ম্যাচে মাঠে এসেছিলেন প্রায় ৩৬ লাখ দর্শক। ম্যাচপ্রতি গড় উপস্থিতি ছিল প্রায় ৬৯ হাজার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এর চেয়ে ১২টি ম্যাচ বেশি হয়েও মোট দর্শকসংখ্যা মার্কিন মুলুকের রেকর্ড স্পর্শ করতে পারেনি।
বিশ্বকাপের পঞ্চদশ এই আসরেই প্রথম জয়ের জন্য ৩ পয়েন্ট দেওয়ার নিয়ম চালু হয়, আর ফুটবলারদের জার্সির পেছনে লেখা হতে শুরু করে তাঁদের নাম।
ডায়না রসের ‘মিস’১৭ জুন শিকাগোর সোলজার ফিল্ডে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে গাইতে পেনাল্টি কিক নেওয়ার কথা ছিল মার্কিন পপ তারকা ডায়না রসের। পরিকল্পনা ছিল, তাঁর শটে প্লাস্টিকের গোলপোস্টটি ভেঙে দুই টুকরা হয়ে যাবে। দূরত্ব ছিল মাত্র তিন মিটার। কিন্তু অবিশ্বাস্যভাবে ডায়না রস বলটি পোস্টের বাইরে মারলেন! তবে যান্ত্রিক গোলযোগের কারণে বল না লাগলেও পোস্টটি ভেঙে পড়ে। রস অবশ্য পেশাদার শিল্পীর মতো নাচ-গান চালিয়ে গেলেন, তবে সেটিই হয়ে রইল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে মজাদার ‘ব্লুপার’।
বিশ্বকাপ শুরু হলো এক পেনাল্টি মিসে, শেষও হয়েছিল এক পেনাল্টি মিসেই।
২৮ জুন স্ট্যানফোর্ড স্টেডিয়ামে রাশিয়া-ক্যামেরুন ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচই ইতিহাসের পাতায় অমর হয়ে রইল দুই রেকর্ডে। ক্যামেরুনের ৪২ বছর ৩৯ দিন বয়সী রজার মিলা গোল করে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ গোলদাতার রেকর্ড গড়লেন। আর ওদিকে রাশিয়ার ওলেগ সালেঙ্কো একাই করলেন ৫ গোল! বিশ্বকাপের এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড আর কারও নেই।
নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামের সবুজ ঘাস মাড়িয়ে হেঁটে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। হঠাৎ দেখা গেল, সু কার্পেন্টার নামের এক হাসিমুখ নার্স ম্যারাডোনার হাত ধরে ডোপ টেস্টের ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। ম্যারাডোনা হাসছিলেন, কিন্তু সেই হাসির আড়ালে যে ফুটবলের একটা যুগের সমাপ্তি লুকিয়ে ছিল, তা কে জানত! মূত্র পরীক্ষায় মিলল এফিড্রিনসহ পাঁচটি নিষিদ্ধ উপাদান। ফিফা ১৫ মাসের জন্য নিষিদ্ধ করে তাড়িয়ে দিল ফুটবলের রাজপুত্রকে। ব্যস, ওখানেই শেষ ম্যারাডোনার বিশ্বকাপ–অধ্যায়। নিষিদ্ধ হওয়ার পর ম্যারাডোনার সেই বিখ্যাত উক্তি, ‘ওরা আমার পা দুটো কেটে নিয়েছে’—আজও আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ভারী দীর্ঘশ্বাস।
আর্জেন্টাইন অধিনায়কের এই বিদায় মেনে নিতে পারেনি ফুটবল–বিশ্ব। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলেঞ্জের কুশপুতুল দাহ করল। এক বাংলাদেশি আইনজীবী ম্যারাডোনার বিদায়ে ‘মানসিক কষ্টের’ ক্ষতিপূরণ চেয়ে হ্যাভেলেঞ্জের বিরুদ্ধে মামলাও ঠুকে দিলেন! ওদিকে ইসরায়েলের হাইফায় এক ১১ বছরের বালক তিন দিন অনশন করে হাসপাতালে ভর্তি হলো। ম্যারাডোনার মহিমা এমনই, তিনি যখন খেলেন না, তখনো বুয়েনস এইরেস থেকে ঢাকা—হৃদয় ভেঙে চুরমার হয় সবখানে।
ফুটবল কখনো কখনো স্রেফ বিনোদন থাকে না, রূপ নেয় এক বিভীষিকায়। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করে বসেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কলম্বিয়া। শোনা যায়, ওই ম্যাচ নিয়ে বাজি ধরেছিলেন কলম্বিয়ান মাফিয়ারা। সেই বাজিতে অনেক টাকা খুইয়ে তাঁরা খেপে গেলেন এসকোবারের ওপর। দেশে ফেরার পর এক রেস্তোরাঁর বাইরে একদল উগ্র সমর্থকের সঙ্গে তর্কের জেরে এসকোবারের শরীরে গেঁথে দেওয়া হলো ১২টি বুলেট! খুনি হামবার্তো মুনিয়োজ কাস্ত্রোর ৪৩ বছরের জেল হলেও মাত্র ১১ বছর সাজা খেটে ২০০৫ সালে তিনি পার পেয়ে যান।
এসকোবার-ট্র্যাজেডির আগেই অবশ্য কলম্বিয়া শিবিরে মাফিয়ার কালো ছায়া পড়েছিল। আমেরিকার বিপক্ষে সেই ভাগ্যনির্ধারক ম্যাচের কয়েক ঘণ্টা আগে মিডফিল্ডার গ্যাব্রিয়েল হাইমে ‘বারাবাস’ গোমেজ ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেয় এক মাফিয়া চক্র। অবৈধ জুয়াড়িদের সেই চক্রটির দাবি ছিল, রোমানিয়ার কাছে প্রথম ম্যাচের হারের জন্য গোমেজ দায়ী। ভয়ে গোমেজ আর মাঠে নামেননি। ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি পরিবারের জন্য ভয় পাচ্ছি, নিজের জন্য নয়।’
ব্রাজিলের ২৪ বছরের ট্রফি-খরা কাটল ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে। তবে রোমারিও-বেবেতোদের সেই সাম্বার উদ্যাপনের আগে ফাইনালটা উপহার দিল ফুটবলীয় নান্দনিকতায় মরচে পড়া ম্যাচ। ১২০ মিনিটের ম্যাড়মেড়ে ফুটবল শেষে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো পেনাল্টি শুটআউটে। ইতালির স্বপ্ন চূর্ণ করে মহাকাশে বল ভাসিয়ে দিলেন তখনকার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রবার্তো বাজ্জো।
বছরের পর বছর ধরে সেই বিষাদের বোঝা বয়ে বেড়ানো বাজ্জো অবশ্য পরে এক অদ্ভুত অতিলৌকিক ব্যাখ্যা দিয়েছিলেন, ‘আমার মনে হয়, ওপর থেকে আয়ার্টন সেনা এসে বলটা আকাশে টেনে নিয়েছিলেন।’ বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে রেসিং ট্র্যাকে মারা যাওয়া ব্রাজিলের সেই কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার সেনাই কি তবে আকাশ থেকে ট্রফিটা তুলে দিয়েছিলেন রোমারিও-বেবেতোদের হাতে!
পাঠকের মতামত:
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়: বিএমবিএ
- লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি
- সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- স্বল্পমেয়াদি লাভের জন্য শেয়ারবাজার নয়: সিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান
- দুর্বল শেয়ারে কঠোর আইন চায় ডিএসই
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে ই-ক্যাবলস
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- ৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা
- শীর্ষ ২০ খেলাপির জন্য আলাদা কৌশল, ১৮ মাসের রোডম্যাপ
- ভালোবাসার পর বিয়ে, শেষ পর্যন্ত বিচ্ছেদ—বাংলাদেশের আলোচিত তারকা জুটিগুলো
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














