ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থান দিয়ে শেয়ারবাজার যাত্রা শুরু

২০২৬ জুন ০১ ১৫:৪৯:১০
উত্থান দিয়ে শেয়ারবাজার যাত্রা শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৬ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার।

সোমবার (০১ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৭৩ পয়েন্টে। যা ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৯১২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৭৮ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৬৭ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৯ টি বা ৮৬.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৫২ টি বা ৩৯.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৪.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৫৫ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৭১ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৭০ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে