ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববাজারে সোনা–রুপার দরপতন, প্রভাব পড়তে পারে দেশেও

২০২৬ মে ২৬ ২৩:০৭:১০
বিশ্ববাজারে সোনা–রুপার দরপতন, প্রভাব পড়তে পারে দেশেও

ইরানে মার্কিন হামলা ও তেলের দাম বাড়ার আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর ওপর এই চাপ দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রয়টার্স–এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৪ দশমিক ৩৩ ডলারে নেমেছে। তবে জুন ডেলিভারির মার্কিন সোনার ফিউচার ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলার।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭ দশমিক ৪২ ডলারে নেমেছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

বিশ্ববাজারে দরপতনের প্রভাব দেশীয় বাজারে পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই সোনা ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হতে পারে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা এবং রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন