ভুল বোঝাবুঝি নিরসনের আশ্বাস, আপাতত স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’
ভেন্যু কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ভেন্যু-সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় ২৯ মে ২০২৬ স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এবং প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করে ফিল্ম সোসাইটি জানিয়েছে, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দ্রুতই নতুন সূচি প্রকাশ করা হবে।
সংগঠনটির ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শিল্প-সংস্কৃতিচর্চায় আগ্রহী সচেতন নাগরিকদের একটি প্ল্যাটফর্ম। নিয়মিতভাবে বিশ্বমানের ও শিক্ষণীয় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মধ্যে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।
‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শীর্ষক নিয়মিত আয়োজনের অংশ হিসেবে নবম প্রদর্শনীতে তানিম নূর পরিচালিত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখানোর পরিকল্পনা ছিল। আগামী ৩০ মে বিকেল ৩টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিল্ম সোসাইটির দাবি, কর্মসূচির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী আয়োজনটি নিয়ে ভুল তথ্য এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত মিথ্যা প্রচার চালিয়েছে। পাশাপাশি কয়েকটি ভুয়া আইডি থেকেও কর্মসূচিটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
তারা বলেছে, সিনেমা দেখা ও প্রদর্শন বাংলাদেশের আইনে বৈধ সাংস্কৃতিক কর্মকাণ্ড। ধর্মীয় অনুভূতির প্রতি সংগঠনটি সর্বদা শ্রদ্ধাশীল এবং কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণাকে সমর্থন করে না।
বিবৃতিতে আরও বলা হয়, অনলাইন বিভ্রান্তি ও উসকানির বিরুদ্ধে তারা সচেতন অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বদ্ধপরিকর।
ফিল্ম সোসাইটির মতে, একটি ভালো চলচ্চিত্র মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে এবং অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ তৈরি করে। সেই বিশ্বাস থেকেই ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে আটটি সফল চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
পাঠকের মতামত:
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- আইপিওতে দরপ্রস্তাব অনুযায়ী শেয়ার কিনতে হবে যোগ্য বিনিয়োগকারীদের
- লুজারের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- বৃহস্পতিবারও শেয়ারবাজারে পতন
- সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন
- তৃতীয় দফায় বিচ্ছেদের পথে ন্যান্সি
- বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ, তদন্তে বিএসইসি
- আচরণবিধি ভাঙায় কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়ার সিইও
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ১ হাজার ৭০০ পয়েন্ট বেড়ে ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- আস্থা হারিয়ে পুঁজি গুটাচ্ছেন বিদেশিরা
- অনন্তের সঙ্গে ভিডিও নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
- আইপিএল নিলামে বাবা-ছেলে জুটি নবী ও হাসান
- ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন চান আইসিসির ব্যবস্থা
- লুজারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন
- লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা
- অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
- ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
- সী পার্লের ‘নো’ ডিভিডেন্ড
- গ্রামীণ ব্যাংকের মালিকানা গ্রাহকদের হাতে, ইউনূসের নেই শেয়ার
- ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণের বেশি এনভিডিয়ার বছরে মুনাফা
- সাফকো স্পিনিং ছাড়ছে পুরো পর্ষদ
- এনভিডিয়ার শেয়ারে ট্রাম্পের ফিরল ১৮০ কোটি টাকা
- ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং
- ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও
- টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা
- ৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বিডি অটোকার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমাল বিএসইসি
- ডিজিটাল এজিএমে শর্ত শিথিল করল বিএসইসি
- ছয় ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল চূড়ান্ত
- উত্থানে ফিরল শেয়ারবাজার
- বোনাস শেয়ার ছাড়তে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
- কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে প্রবাসীরা
- ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
- তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
- কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
- দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বড় পরিবর্তন, সাড়ে তিন বছর পর ফিরলেন ইয়াসির
- লুজারের শীর্ষে এএফসি অ্যাগ্রো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- ছয় কার্যদিবস পর শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে ২৫ শতাংশ
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- ২৬/১১ থেকে পহেলগাম, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শাহরুখ
- সালমানকে ‘বিগ বস্’ থেকে সরাতে চেয়েছিলেন প্রবাসী অভিনেত্রী!
- পদ্মা রেল সংযোগে ১৬ হাজার কোটি টাকার অডিট আপত্তি
- মজুরি বাড়লে ১০ লাখ শ্রমিকের চাকরি হারানোর শঙ্কা
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
- শ্রমিক-বিনিয়োগকারীর টাকা আটকে রেখেছে শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?
- প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি
- লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














