ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ব্যাংকের লেনদেন সময় কমল

২০২৬ এপ্রিল ০৪ ১৬:৩৬:৫০
ব্যাংকের লেনদেন সময় কমল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের এক ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।

স্বাভাবিক সময় ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে।

সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোট ও কাস্টম এলাকায়) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা যথাযথ বহাল থাকবে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

পাঠকের মতামত:

ব্যাংক এর সর্বশেষ খবর

ব্যাংক - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন