বাজেটে সিগারেটের দাম বাড়তে পারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রাজস্ব বাড়াতে সিগারেট ও তামাকজাত পণ্যে নতুন কর কাঠামো প্রণয়ন এবং দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে চোরাচালান ও জাল স্ট্যাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে জব্দ করা পণ্য জনসমক্ষে ধ্বংস করার কথাও জানান তিনি। এছাড়া উন্নত বিশ্বের মতো সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব কথা জানান তিনি।
অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির পক্ষে প্রস্তাব তুলে ধরেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। বক্তব্য দেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মানিক মুনতাছির প্রমুখ।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের দেশে তামাকের দাম আশপাশের দেশগুলোর তুলনায় কম। সে কারণেই আমরা চেষ্টা করবো এখান থেকে রেভিনিউ বাড়ানোর জন্য ও নতুন করে কোনো কর কাঠামো করা যায় কি না। এতদিন পর্যন্ত যেটা আমাদের ছিল যে আমরা চারটা লেয়ারে প্রাইস ঠিক করে দিয়েছি এবং ট্যাক্স কিন্তু আমরা এক্সট্রিম জায়গায় চলে গেছি। ৮৩ শতাংশ ট্যাক্স আছে।
তিনি বলেন, বিড়ির ক্ষেত্রে আপনারা বলেছেন যে এখানে বিড়ি এবং গুলে ব্যাপক ফাঁকি হয়। এটা আমরা সবাই জানি, আপনাদের সহযোগিতা লাগবে। এখানে বিড়ি শ্রমিকের সংখ্যা বেশি। আমরা যখনই এখানে একটু রেশনালাইজ করতে চাই সঙ্গে সঙ্গে একটা বড় নয়েজ হয়। এটা যদি আগে থেকে আপনারা একটু হেল্প করেন আমাদের তাহলে আমরা এই জায়গাটাতে ঠিকমতো অ্যাড্রেস করতে পারবো।
আবদুর রহমান খান আরও বলেন, আমরা প্রতি বছর তামাকের অ্যাডজাস্টমেন্ট করি। বিড়িতে এটাকে রেশনালাইজ করা এবং যৌক্তিক করার একটা কাজ আছে আমাদের। বাস্তবতা হলো আমরা অনেক সময় মনে করি যে ট্যাক্স বাড়িয়ে দিলে জাল-জালিয়াতি বেড়ে যায়। আসলে কম হলেও জাল-জালিয়াতি হয়। দুনিয়াব্যাপী একটা প্রবণতা আছে যে ট্যাক্স না দিয়ে কেমন করে থাকা যায়। আমাদের রেশনালাইজ করতে হবে এবং আমরা সেই চেষ্টা করবো। আর নকলের বিরুদ্ধেও আমরা বড় কাজ করা শুরু করছি। আমরা মডার্ন টেকনোলজি ইউজ করে সিগারেট প্যাকেটগুলোর স্ট্যাম্প যাচাই করতে পারি।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে সিগারেটে কিউআর কোড চালু করা হবে।
সিগারেটের স্ট্যাম্পের ক্ষেত্রে আমাদের হাজার কোটি টাকার রেভিনিউ লস হচ্ছে। এখন এগুলো রোধ করার জন্য অন্যান্য দেশের মতো আমরাও সিগারেটের প্যাকেটের মধ্যে এয়ার কোড এবং কিউআর কোড ব্যবহার করবো, যাতে তারা নকল ব্যবহার করতে না পারে। পাশাপাশি আমরা আমাদের সাধারণ মানুষদের হুইসেল ব্লোয়ার হিসেবে কাজে লাগাবো। কেউ যদি কোনো নকল কিছু পায় সে অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সঙ্গে সঙ্গে আমরা তাকে পুরস্কৃত করবো। আমরা এভাবে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম নিয়ে কাজ করতে চাই। আশা করি এসব পদক্ষেপ নিলে জাল-জালিয়াতি কমবে।
পাশাপাশি এনবিআর রেগুলার প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে জাল সিগারেটগুলো মিডিয়া ও জনসমক্ষে ধ্বংস করবে, যাতে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। সিগারেটে এবং বিড়িতে এবারও আমরা চেষ্টা করবো যে প্রাইসটা কিছুটা বাড়িয়ে এবং সম্পূর্ণ কর কাঠামো পরিবর্তন করে কীভাবে রেভিনিউ বাড়ানো যায়। এই জায়গা থেকে আমাদের বড় একটা টার্গেট আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














