ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ

২০২৬ এপ্রিল ১৯ ০৯:৪৯:৪৪
বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় ৮৫ শতাংশ লোকসান কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৩) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৫.৪৬) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪.৬৩ টাকা বা ৮৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১১ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৫ টাকা বা ১৩৬ শতাংশ।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৮৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে