ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মুনাফা ১৩২৫ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ২২৮ কোটি

২০২৬ এপ্রিল ১২ ০৮:৪২:৫২
মুনাফা ১৩২৫ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ২২৮ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৮৩ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাঝে মাত্র ১৭ শতাংশ বিতরণ করা হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬ শতাংশ মুনাফা বেড়েছে।

সিটি ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৮.৭১ টাকা হিসেবে ১ হাজার ৩২৪ কোটি ৯৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১৫% হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে ২২৮ কোটি ১৮ লাখ টাকার বা ১৭.২২% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১ হাজার ৯৬ কোটি ৮০ লাখ টাকা বা ৮২.৭৮% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে ১৫% বোনাস শেয়ার হিসেবে ২২৮ কোটি ১৮ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ৮৬৮ কোটি ৬২ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৭.৫৩ টাকা করে নিট ১ হাজার ১৪ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০% বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৮৩ শতাংশ কোম্পানিতে রেখে দেয় সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৭.৫৩ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ৮.৭১ টাকা।

উল্লেখ্য, ১৯৮৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিটি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানিটির শনিবার (১১ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন