ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রগতি ইন্স্যুরেন্সের কমেছে মুনাফা, বেড়েছে লভ্যাংশ

২০২৬ এপ্রিল ১৫ ০৮:২৫:২৯
প্রগতি ইন্স্যুরেন্সের কমেছে মুনাফা, বেড়েছে লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৫% শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ বেশি দেওয়ার ঘোষনা দিয়েছে। এ কোম্পানিটির পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৯ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রগতি ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.৩১ টাকা হিসেবে ৪১ কোটি ৮৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ২৭% হিসেবে শেয়ারপ্রতি ২.৭০ টাকা করে ২১ কোটি ২৯ লাখ টাকার বা ৫০.৮৫% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ২০ কোটি ৫৮ লাখ টাকা বা ৪৯.১৫% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে ৩% বোনাস শেয়ার হিসেবে ২ কোটি ৩৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ১৮ কোটি ২১ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.৬১ টাকা করে নিট ৪১ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ২০% নগদ ও ৭% বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৬৪ শতাংশ কোম্পানিতে রেখে দেয় প্রগতি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৫% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৫.৬১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ৫.৩১ টাকা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রগতি ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৮ কোটি ৮৫ লাখ টাকা। এ কোম্পানিটির মঙ্গলবার (১৫ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ৭১.০০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন