ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে

২০২৬ জুলাই ২০ ১০:৩৩:১৭
জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে উদ্বৃত্তে ফিরেছে। একই সঙ্গে প্রথম ছয় মাসেও (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটি উদ্বৃত্ত অর্জন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে দাবি (ক্লেইম) পরিশোধসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয় ৯ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা বেশি (উদ্বৃত্ত) হয়েছে। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটির ৬ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা ঘাটতি (ডেফিসিট) ছিল।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির সমন্বিত লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে ৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে। আগের বছরের একই সময়ে ২৬ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা ঘাটতি ছিল।

এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭২০ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬৭ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৫২ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন