গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের গ্যাসসংকটের প্রভাব এবার আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। উৎপাদন পরিস্থিতি জানতে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ করছেন দেশের পোশাক কারখানার মালিকদের সঙ্গে। উদ্যোক্তারা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা নিয়ে ক্রেতাদের আস্থা কমতে পারে। এতে নতুন মৌসুমের কিছু ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোর কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় কয়েকদিন বন্ধ থাকার পর গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের অনেক কারখানা আবার চালু হয়েছে। তবে গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ কারখানাই এখনো মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ সক্ষমতায় উৎপাদন করছে। ফলে উৎপাদন ঘাটতির পাশাপাশি সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পোশাক খাতের উদ্যোক্তারা জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই স্প্রিং ও সামার মৌসুমের নতুন ক্রয়াদেশ দেওয়া শুরু করেন বিদেশি ক্রেতারা। এই সময়ে উৎপাদন ব্যাহত হলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনাম, ভারত কিংবা অন্যান্য প্রতিযোগী দেশের কারখানায় অর্ডার সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, গত কয়েক দিনে অন্তত ১১টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার সঙ্গে যোগাযোগ করে দেশের গ্যাস পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের আশ্বস্ত করতে হয়েছে যে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়নি।
তিনি জানান, গ্যাসসংকটের কারণে গাজীপুরের প্রায় ৮০ শতাংশ কারখানা তিন থেকে চার দিন বন্ধ ছিল। শনিবার থেকে বেশিরভাগ কারখানা চালু হলেও উৎপাদন বাড়েনি। অধিকাংশ কারখানাই তাদের সক্ষমতার মাত্র ৩০-৪০ শতাংশ ব্যবহার করতে পারছে।
গাজীপুরের মিতালি ফ্যাশনের মালিক তুহিন আব্দুল্লাহ বলেন, তিন দিন বন্ধ রাখার পর কারখানা চালু করা হলেও গ্যাসের চাপ কম থাকায় প্রতিদিন ১০ টনের বেশি কাপড় উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ৩ থেকে সাড়ে ৩ টন। ৩০টি উৎপাদন লাইনের মধ্যে সাত-আটটির বেশি চালু রাখা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেন, গ্যাস পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা এখনো স্বাভাবিক হয়নি। বিদেশি ক্রেতারাও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অনেক ক্রেতা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আগের তুলনায় কম দামে অর্ডারের প্রস্তাব দিচ্ছেন। এতে উদ্যোক্তাদের টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, শুধু ইউরোপ নয়, নতুন বাজারগুলোতেও ক্রয়াদেশের গতি কমেছে। বর্তমান পরিস্থিতিতে আগামী ডিসেম্বরের আগে পোশাক খাত পুরোপুরি ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে সেখান থেকে দৈনিক প্রায় ২৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় বয়লার চালু হলে আরও প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। তবে দেশে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২৪০ কোটি ঘনফুট। ফলে অধিকাংশ এলাকায় এখনো গ্যাসের চাপ স্বাভাবিক হয়নি।
গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনও কমে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে একটি এলএনজি কার্গো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা ১১-১২ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পাঠকের মতামত:
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














