আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ঋণ ও আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিকে শ্রেণিকৃত ঋণের অনুপাত বেড়েছে, অন্যদিকে অবলোপন করা ঋণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পদ ও দায়ের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে, যা প্রতিষ্ঠানটির সম্পদ–দায় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
বেড়েছে শ্রেণিকৃত ঋণের অনুপাত
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে আইপিডিসির শ্রেণিকৃত ঋণের অনুপাত ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশে।
প্রতিবেদনে হয়েছে, ২০২৫ সালের শেষে প্রতিষ্ঠানটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ মোট ঋণের ৫.৯৭ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫.৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শ্রেণিকৃত ঋণের অনুপাত ০.১৪ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এর আগে ২০২১ সালে ৩.১৫ শতাংশ, ২০২২ সালে ৪.১৪ শতাংশ ও ২০২৩ সালে ৪.৯৩ শতাংশ ছিল এই ঋণ। অর্থাৎ নিয়মিত অবলোপন বাড়ছে।
যদিও বৃদ্ধির হার খুব বেশি নয়, তবু ঋণের মান অবনতির ধারাবাহিকতা আর্থিক প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের বিষয়। কারণ, শ্রেণিকৃত ঋণ বাড়লে আদায়-ঝুঁকি, সংরক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ মুনাফার ওপর চাপ তৈরি হতে পারে।
অবলোপন করা ঋণ বেড়েছে ১২০ শতাংশের বেশি
শ্রেণিকৃত ঋণের পাশাপাশি অবলোপন করা ঋণের পরিমাণেও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে অবলোপন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১৯১ কোটি ৭০ লাখ টাকা। ২০২৪ সালের শেষে এই ঋণের পরিমাণ ছিল ৮৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরে অবলোপন করা ঋণ বেড়েছে ১২০ দশমিক ৩ শতাংশ।
২০২৫ সালে নতুন করে ১০৫ কোটি ৭০ লাখ টাকার ঋণ অবলোপন করা হয়েছে। বিপরীতে, অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে মাত্র ১ কোটি টাকা।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, আগের বছরের ৮৭০ মিলিয়ন টাকার সঙ্গে ২০২৫ সালে ১ হাজার ৫৭ মিলিয়ন টাকা যোগ এবং ১০ মিলিয়ন টাকা আদায় বাদ দেওয়ার পর বছর শেষে অবলোপন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৯১৭ মিলিয়ন টাকা।
তবে উল্লেখ্য, ঋণ অবলোপন করা মানেই ঋণগ্রহীতার দায় সম্পূর্ণ মওকুফ হয়ে যাওয়া নয়। সাধারণত হিসাবের খাতা থেকে ঋণ বাদ দেওয়া হলেও আদায়ের কার্যক্রম অব্যাহত থাকতে পারে। তবু অবলোপন করা ঋণের পরিমাণ দ্রুত বাড়া ঋণমান ও আদায় ব্যবস্থাপনার দুর্বলতার ইঙ্গিত দিতে পারে।
ঋণ পোর্টফোলিওতে ‘অন্যান্য’ খাতের বড় অংশ
আইপিডিসির ঋণপোর্টফোলিও বিশ্লেষণ করেও ঝুঁকির কিছু দিক দেখা যায়। প্রতিবেদনের ঋণ বিতরণ তথ্য অনুযায়ী, মোট ৭৪ হাজার ৬২২ মিলিয়ন টাকার ঋণের মধ্যে ‘অন্যান্য’ খাতে রয়েছে ৩৩ হাজার ২০ মিলিয়ন টাকা। মোট ঋণের হিসাবে এই খাতের অংশ ৪৪ দশমিক ৩ শতাংশ।
এ ছাড়া তৈরি পোশাক ও নিট পোশাক খাতে ঋণের পরিমাণ ১১ হাজার ২৩ মিলিয়ন টাকা, যা মোট ঋণের ১৪ দশমিক ৮ শতাংশ। সামাজিক খাতে রয়েছে ৩ হাজার ৯৩৩ মিলিয়ন টাকা বা ৫ দশমিক ৩ শতাংশ। পরিবহন ও উড়োজাহাজ খাতে ঋণ রয়েছে ২ হাজার ৬৪৪ মিলিয়ন টাকা বা ৩ দশমিক ৫ শতাংশ। চামড়া, চামড়াজাত পণ্য ও রাবার খাতে ঋণের পরিমাণ ২৯০ মিলিয়ন টাকা বা শূন্য দশমিক ৪ শতাংশ। বস্ত্র খাতে ঋণ রয়েছে ১ হাজার ৩৯০ মিলিয়ন টাকা বা ১ দশমিক ৯ শতাংশ।
ঋণ পোর্টফোলিওর বড় অংশ ‘অন্যান্য’ খাতে থাকায় এই খাতের উপখাতভিত্তিক ঋণ বিতরণ, ঋণমান ও আদায় পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন। কারণ, খাতভিত্তিক ঝুঁকি স্পষ্টভাবে জানা না গেলে সামগ্রিক ঋণঝুঁকি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে।
আমানতে প্রাতিষ্ঠানিক নির্ভরতা বেশি
২০২৫ সালের শেষে আইপিডিসির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার ২৪৯ মিলিয়ন টাকা বা প্রায় ৬ হাজার ২২৫ কোটি টাকা।
এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাদে গ্রাহক আমানতের পরিমাণ ৬০ হাজার ৯১৮ মিলিয়ন টাকা, যা মোট আমানতের ৯৭ দশমিক ৮৬ শতাংশ। গ্রাহক আমানতের মধ্যে ব্যক্তিশ্রেণির আমানত রয়েছে ২৩ হাজার ২৩৯ মিলিয়ন টাকা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতের পরিমাণ ৩৭ হাজার ৬৭৯ মিলিয়ন টাকা।
হিসাব অনুযায়ী, গ্রাহক আমানতের মধ্যে ব্যক্তিশ্রেণির অংশ প্রায় ৩৮ দশমিক ১৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক আমানতের অংশ ৬১ দশমিক ৮৫ শতাংশ।
অর্থাৎ, আইপিডিসির গ্রাহক আমানতের বড় অংশই প্রাতিষ্ঠানিক উৎসনির্ভর। প্রাতিষ্ঠানিক আমানত সাধারণত তুলনামূলকভাবে বড় অঙ্কের হলেও এসব আমানত দ্রুত প্রত্যাহার বা নবায়ন না হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফলে আমানতের উৎসে বৈচিত্র্য বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি তহবিল নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
দীর্ঘমেয়াদি সম্পদ ও দায়ের ব্যবধান ১,৪১৪ কোটি টাকা
আইপিডিসির সম্পদ ও দায়ের মেয়াদভিত্তিক বিশ্লেষণেও একটি উল্লেখযোগ্য ব্যবধান দেখা যায়। বার্ষিক প্রতিবেদনের ‘সম্পদ ও দায়ের মেয়াদ বিশ্লেষণ’ সারণি অনুযায়ী, পাঁচ বছরের বেশি মেয়াদি সম্পদের পরিমাণ ১৮ হাজার ৯১৫ মিলিয়ন টাকা বা প্রায় ১ হাজার ৮৯২ কোটি টাকা।
অন্যদিকে, পাঁচ বছরের বেশি মেয়াদি দায়ের পরিমাণ ৩৩ হাজার ৫৬ মিলিয়ন টাকা বা প্রায় ৩ হাজার ৩০৬ কোটি টাকা।
ফলে এই মেয়াদে সম্পদের তুলনায় দায় বেশি রয়েছে প্রায় ১৪ হাজার ১৪০ মিলিয়ন টাকা বা ১ হাজার ৪১৪ কোটি টাকা। অর্থাৎ, পাঁচ বছরের বেশি মেয়াদি সম্পদ ও দায়ের মধ্যে বড় ধরনের ঋণাত্মক ব্যবধান রয়েছে।
এ ধরনের ব্যবধানকে সরাসরি সামগ্রিক তারল্যসংকট বলা না গেলেও দীর্ঘমেয়াদি সম্পদ–দায় ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। বিশেষ করে দীর্ঘমেয়াদি দায়ের বিপরীতে পর্যাপ্ত দীর্ঘমেয়াদি সম্পদ না থাকলে ভবিষ্যতে তহবিল ব্যবস্থাপনা ও পুনঃঅর্থায়নের ওপর চাপ তৈরি হতে পারে।
সুদ ব্যয় বেড়েছে, নিট সুদ আয় কমেছে
প্রতিবেদনের আর্থিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির সুদ আয় বেড়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। তবে একই সময়ে সুদ ব্যয় বেড়েছে ১৭ দশমিক ৬৯ শতাংশ। এর ফলে নিট সুদ আয় কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ।
অর্থাৎ, সুদ আয় বাড়লেও সুদ ব্যয় তুলনামূলকভাবে বেশি হারে বৃদ্ধি পাওয়ায় মূল আয়ধারায় চাপ তৈরি হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট সুদ আয় গুরুত্বপূর্ণ আয়ের উৎস হওয়ায় এই পতন পরিচালন সক্ষমতা ও মুনাফার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
এ ছাড়া ২০২৫ সালে পরিচালন ব্যয় বেড়েছে ১০ দশমিক ৩৩ শতাংশ। ঋণ, ইজারা ও বিনিয়োগের বিপরীতে মোট সংরক্ষণ ব্যয় হয়েছে ৯৩৪ মিলিয়ন টাকা, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি।
দীর্ঘমেয়াদি প্রকৃত মুনাফা প্রবৃদ্ধি দুর্বল
মূল্যস্ফীতি সমন্বয় করে গত ১০ বছরের আর্থিক কর্মদক্ষতা বিশ্লেষণেও মুনাফা প্রবৃদ্ধির ক্ষেত্রে দুর্বলতার চিত্র পাওয়া যায়। বার্ষিক প্রতিবেদনের ৮৯ নম্বর পৃষ্ঠায় দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে আইপিডিসির রাজস্বের বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৯১ শতাংশ।
একই সময়ে পরিচালন মুনাফার বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হার ১১ দশমিক ২০ শতাংশ হলেও নিট মুনাফার প্রবৃদ্ধির হার মাত্র ২ দশমিক ৮১ শতাংশ।
অর্থাৎ, রাজস্ব ও পরিচালন মুনাফা তুলনামূলকভাবে বেশি হারে বাড়লেও মূল্যস্ফীতি সমন্বয়ের পর নিট মুনাফার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অনেক কম। এতে ব্যয়, সুদ ব্যয়, সংরক্ষণ ব্যয় এবং অন্যান্য আর্থিক চাপের প্রভাব স্পষ্ট হয়।
অর্থনৈতিক মূল্য সংযোজন ঋণাত্মক
প্রতিবেদনে দেওয়া অর্থনৈতিক মূল্য সংযোজনের হিসাবেও সতর্কতার ইঙ্গিত রয়েছে। ২০২৫ সালে আইপিডিসির অর্থনৈতিক মূল্য সংযোজন ঋণাত্মক ১ মিলিয়ন টাকা দেখানো হয়েছে।
অর্থনৈতিক মূল্য সংযোজন সাধারণত প্রতিষ্ঠানের মুনাফা থেকে মূলধনের ব্যয় বাদ দেওয়ার পর প্রকৃত মূল্য সৃষ্টির চিত্র তুলে ধরে। এই সূচক ঋণাত্মক হওয়া মানে হলো, হিসাবভিত্তিক মুনাফা থাকলেও মূলধনের ব্যয় বিবেচনায় প্রতিষ্ঠানটি পর্যাপ্ত অর্থনৈতিক মূল্য সৃষ্টি করতে পারেনি।
সব মিলিয়ে আইপিডিসির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে একাধিক ইতিবাচক আর্থিক ফলাফল থাকলেও ঋণ ও আমানত ব্যবস্থাপনায় কিছু ঝুঁকির দিকও স্পষ্ট হয়েছে। শ্রেণিকৃত ঋণের অনুপাত বৃদ্ধি, অবলোপন করা ঋণের পরিমাণ ১২০ শতাংশের বেশি বেড়ে যাওয়া, ঋণপোর্টফোলিওতে ‘অন্যান্য’ খাতের বড় অংশ, প্রাতিষ্ঠানিক আমানতের ওপর নির্ভরতা এবং দীর্ঘমেয়াদি সম্পদ ও দায়ের মধ্যে ১ হাজার ৪১৪ কোটি টাকার ব্যবধান—সবগুলো বিষয়ই ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














