ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
আন্তর্জাতিক ডেস্ক : ফের কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল। ভোরবেলা ইমেল পাঠিয়ে কর্মীদের একাংশকে চাকরি হারানোর কথা জানিয়েছে সংস্থাটি। ইমেলে বলা হয়েছে, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে তাঁদের পদ আর রাখা হচ্ছে না। এমনকি ইমেল পাওয়ার দিনটিকেই তাঁদের শেষ কর্মদিবস হিসেবে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে ওরাকলে নতুন দফার ছাঁটাই শুরু হয়েছে। চাকরি হারানো কয়েকজন কর্মী ইতিমধ্যে লিঙ্কডইন, রেডিট ও ব্লাইন্ডের মতো অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি জানিয়েছেন। তবে এই দফায় ঠিক কত জন কর্মী চাকরি হারিয়েছেন, তা প্রকাশ করেনি ওরাকল।
‘বিজনেস ইনসাইডার’ জানিয়েছে, তারা ছাঁটাইয়ের শিকার তিন কর্মীর সঙ্গে কথা বলেছে এবং কর্মীদের পাঠানো একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিও পর্যালোচনা করেছে।
এবারের ছাঁটাইয়ের পেছনে ওরাকলের ব্যয়সংকোচন ও কর্মী কাঠামো পুনর্গঠনের পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড পরিষেবার চাহিদা মেটাতে ডেটা সেন্টার অবকাঠামোয় বিপুল বিনিয়োগ করছে সংস্থাটি।
২০২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ওরাকলের মূলধনি ব্যয় হয়েছে ২ হাজার ৮৫০ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৮৫০ কোটি ডলার। অর্থাৎ এক বছরে মূলধনি ব্যয় বেড়েছে তিন গুণেরও বেশি।
এআই ব্যবসাতেও বড় অঙ্কের চুক্তি করেছে ওরাকল। সংস্থার তথ্য অনুযায়ী, তারা ৩ হাজার কোটি ডলারের বেশি মূল্যের নতুন এআই ক্লাউড চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভবিষ্যতে সরবরাহ করতে হবে এমন চুক্তিভিত্তিক কাজের মোট মূল্য বা ‘রিমেনিং পারফরম্যান্স অবলিগেশন’ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪০০ কোটি ডলার।
তবে এআই ও ক্লাউড অবকাঠামোয় এই সম্প্রসারণের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। এ কারণে একদিকে বিনিয়োগ বাড়ানো এবং অন্যদিকে পরিচালন ব্যয় কমানোর কৌশল নিয়েছে ওরাকল। এরই অংশ হিসেবে কর্মী সংখ্যা কমানোর প্রক্রিয়াও চলছে।
এর আগে গত অর্থবছরেও বড় আকারে কর্মী ছাঁটাই করেছে ওরাকল। কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এক বছরে সংস্থাটির কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার বা ১৩ শতাংশ কমেছে। কর্মীসংখ্যা ১ লাখ ৬২ হাজার থেকে নেমে হয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজার।
পুনর্গঠনের অংশ হিসেবে কর্মীদের বিদায়কালীন ভাতা, চাকরি অবসানের অন্যান্য খরচ এবং সংশ্লিষ্ট ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ অর্থবছরে এসব খাতে ওরাকলের ব্যয় হয়েছে প্রায় ১৮৪ কোটি ডলার, যেখানে ২০২৫ অর্থবছরে ব্যয় ছিল ৩৭ কোটি ৪০ লাখ ডলার।
ওরাকল জানিয়েছে, কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্তের একটি অংশ তাদের বিভিন্ন কার্যক্রমে এআই প্রযুক্তি গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি পুনর্গঠন পরিকল্পনার ব্যয়ও বাড়িয়েছে সংস্থাটি। গত সপ্তাহে আরও প্রায় ৭০ কোটি ডলার ব্যয় যুক্ত করার কথা জানানো হয়। এতে চলতি অর্থবছরে পুনর্গঠন কর্মসূচির মোট সম্ভাব্য ব্যয় বেড়ে প্রায় ২৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এই ব্যয়ের মধ্যে কর্মীদের বিদায়কালীন ভাতা, চুক্তি বাতিলের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে।
পাঠকের মতামত:
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














