মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ইউসিবি
লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির আর্থিক প্রতিবেদনে ঘোষিত মুনাফার আড়ালে বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকটির মূল ব্যাংকিং কার্যক্রম—ঋণ ও আমানতভিত্তিক আয়—উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। বিনিয়োগ ও অন্যান্য উৎসের আয় দিয়ে মুনাফা ধরে রাখার চেষ্টা করা হলেও প্রয়োজনীয় সঞ্চিতি (প্রভিশন) গঠন না করায় প্রকৃত লোকসান আড়াল হয়েছে। নিরীক্ষকদের হিসাব অনুযায়ী, প্রয়োজনীয় সঞ্চিতি গঠন করা হলে ব্যাংকটির লোকসান প্রায় ৬ হাজার কোটি টাকায় পৌঁছাত। অথচ আর্থিক বিবরণীতে মুনাফার চিত্র উপস্থাপন করা হয়েছে।
এমন আর্থিক অবস্থার মধ্যেই রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে নতুন করে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইউসিবি। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। আগামী ২৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা প্রকৃত আর্থিক অবস্থার কারণে বিশ্লেষকদের মতে, ব্যাংকটির শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।
জানা গেছে, ২০২৪ সালে ইউসিবির নিট সুদ আয় ছিল ২ হাজার ৮৫ কোটি ৬৯ লাখ টাকা। তবে ২০২৫ সালে তা নেমে এসেছে ৯৮৬ কোটি ২৬ লাখ টাকায়। এক বছরের ব্যবধানে নিট সুদ আয়ে পতন ১ হাজার ৯৯ কোটি ৪৩ লাখ টাকা বা ৫৩ শতাংশ, যা মূল ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়।
এই ঘাটতি সামাল দিতে ব্যাংকটি ঋণ কার্যক্রমের বদলে বিনিয়োগ আয়ের ওপর নির্ভরতা বাড়িয়েছে। সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, প্রাইজ বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ বাড়িয়েছে ব্যাংকটি। ২০২৪ সালে যেখানে মোট বিনিয়োগ ছিল ৮ হাজার ৭৮৫ কোটি ১৪ লাখ টাকা, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭১ কোটি ৪৫ লাখ টাকায়। অর্থাৎ বিনিয়োগ বাড়ানো হয়েছে ৬ হাজার ৮৬ কোটি ৩১ লাখ টাকা বা ৬৯ শতাংশ।
এর ফলে বিনিয়োগ আয়ও বেড়েছে। ২০২৪ সালে বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় ছিল ৭৪৩ কোটি ৯০ লাখ টাকা, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকায়। এক বছরের ব্যবধানে বিনিয়োগ আয় বেড়েছে ৭৪৯ কোটি ৫৩ লাখ টাকা বা ১০১ শতাংশ।
এ ছাড়া ২০২৫ সালে ব্যাংকটি কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ থেকে আয় করেছে ৭৪৭ কোটি ৫০ লাখ টাকা এবং অন্যান্য পরিচালন খাত থেকে আয় করেছে ২৫ কোটি ৪৯ লাখ টাকা। এসব আয়ের ওপর ভর করেই ব্যাংকটি মুনাফা দেখাতে সক্ষম হয়েছে।
২০২৪ সালে যেখানে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৬০ কোটি ৭৮ লাখ টাকা, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৮ লাখ টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ২ কোটি ৮০ লাখ টাকা বা ৫ শতাংশ।
তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগ ও অন্যান্য পরিচালন আয় বাদ দিলে ব্যাংকটি কার্যত লোকসানে পড়ত। কারণ ২০২৫ সালে ব্যাংকটির নিট সুদ আয় ছিল ৯৮৬ কোটি ২৬ লাখ টাকা, অথচ একই বছরে শুধু কর্মকর্তা-কর্মচারীদের পেছনে বেতনাদিবাবদই ব্যয় হয়েছে ৯৬৯ কোটি ১৫ লাখ টাকা। এ বিবেচনায় মূল ব্যবসা দিয়ে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদিবাবদ ব্যয়ের সমান আয় হয়েছে।
অথচ ব্যাংকটির এর বাহিরেও অনেক ব্যয় রয়েছে। যাতে ২০২৫ সালে বেতনাদিসহ ব্যাংকটির মোট পরিচালন ব্যয় হয়েছে ২ হাজার ৭৪ কোটি ৫৯ লাখ টাকা। এর সঙ্গে ঋণের বিপরীতে সঞ্চিতি ব্যয় যোগ হয়েছে আরও ৯৭৪ কোটি ৫৯ লাখ টাকা।
অন্যদিকে, নিরীক্ষা প্রতিবেদনে ইউসিবি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার সঙ্গে প্রকাশিত হিসাবের বড় ধরনের অসঙ্গতির তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির ৯ হাজার ৫৭৬ কোটি ২৩ লাখ টাকার খেলাপি ঋণের বিপরীতে ৭ হাজার ৬৭৯ কোটি ৪২ লাখ টাকা সঞ্চিতি গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংকটি গঠন করেছে মাত্র ২ হাজার ৫২৪ কোটি ৩৮ লাখ টাকা, ফলে এ খাতে সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৫ কোটি ৪ লাখ টাকা। এছাড়া অন্যান্য সম্পদের বিপরীতেও ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকার ও লিজিং কোম্পানিতে এফডিআরের বিপরীতে ১৫৫ কোটি ৪৮ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে। সব মিলিয়ে সঞ্চিতির ঘাটতির পরিমাণ ৫ হাজার ৭৫০ কোটি ৪১ লাখ টাকা। এই ঘাটতির কারণে ব্যাংকটির আর্থিক বিবরণীতে সম্পদ, মুনাফা ও ইক্যুইটি প্রকৃত অবস্থার তুলনায় বেশি এবং দায় কম দেখানো হয়েছে। প্রয়োজনীয় সঞ্চিতি গঠন করা হলে মুনাফার পরিবর্তে ব্যাংকটির ৫ হাজার ৭২৭ কোটি ১৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩৬.৯৪ টাকা লোকসান দেখাতে হতো। নিরীক্ষক ও বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া ছাড় থাকলেও এ ধরনের হিসাব উপস্থাপন আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হতে পারেন।
উল্লেখ্য, ২০২৫ সাল শেষে ১ হাজার ৫৫০ কোটি ৩৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের ইউসিবিতে ৪ হাজার ২০৫ কোটি ৩৯ লাখ টাকার নিট সম্পদ ছিল। ব্যাংকটি থেকে গত ৩১ ডিসেম্বর প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৮৯ কোটি ১ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের ৬৮ হাজার ৩৯৪ কোটি ১৫ লাখ টাকার আমানত রয়েছে। এরমধ্যে ৪০ হাজার ৬৪৩ কোটি ৭১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে।
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














