ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি

২০২৬ সেপ্টেম্বর ১৭ ০৮:৪৫:১৬
‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি

বিনোদন প্রতিবেদক : ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। বুধবার মুম্বাইয়ে ছবিটির ঝলক প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, গানটিতে ছট পুজোর আচার-অনুষ্ঠানের উপস্থাপন তাঁর বাড়ির পুরোহিতেরও নজর কেড়েছে।

তমন্না জানান, ১৫ সেপ্টেম্বর তাঁর বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পুজোর পর তাঁর পুরোহিতকে গানটির ভিডিও দেখান তিনি। ভিডিওতে ছট পুজোর বিভিন্ন আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে পুরোহিত প্রশংসা করেন।

তমন্নার ভাষায়, ‘আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। তিনি বলেছেন, এই ছবি আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পুজোর গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি খুব খুশি।’

ছবিটি ছট পুজোকেন্দ্রিক কি না, অনুষ্ঠানে এমন প্রশ্নও করা হয় তমন্নাকে। জবাবে তিনি বলেন, গল্পে ছট পুজোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ছবিটির মূল বিষয় বনদেবীকে ঘিরে।

তমন্না বলেন, ‘ছট শুধু একটি পুজো বা উৎসব নয়, এর সঙ্গে আবেগও জড়িয়ে থাকে।’ ছবিতে ছট পুজোকে ঘিরে বড় পরিসরের একটি দৃশ্য রয়েছে বলেও জানান তিনি। বড় পর্দায় সেই দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে তমন্নার সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মলহোত্র, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি, অনুপ সোনি, প্রযোজক একতা কপূর ও পরিচালক দীপক কুমার মিশ্র।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন