ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ৩১ জানুয়ারি সমাপ্ত ২০২৬ অর্থবছরে ৭০৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৮৬ লাখ ১৮ হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে। আগের বছরের তুলনায় এ বিক্রি বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। পণ্য বিক্রির পাশাপাশি অন্যান্য খাতসহ কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে ৭১৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৮৭ লাখ কোটি টাকা। প্রতি ডলার ১২২ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, পণ্য বিক্রির বিপরীতে ওয়ালমার্টের ব্যয় হয়েছে প্রায় ৬৫ লাখ ৩২ হাজার কোটি টাকা। বিক্রয় ব্যয় বাদে তাদের মোট মুনাফা হয়েছে প্রায় ২০ লাখ ৮৬ হাজার কোটি টাকা। তবে পরিচালন, বিক্রয়, সাধারণ ও প্রশাসনিক খাতে প্রায় ১৮ লাখ ৫ হাজার কোটি টাকা ব্যয় হওয়ায় কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়ায় প্রায় ৩ লাখ ৬৪ হাজার কোটি টাকায়।
ওয়ালমার্ট জানিয়েছে, স্ব-বীমাকৃত সাধারণ দায়ের দাবি ও অবচয় ব্যয় বাড়ায় তাদের পরিচালন ব্যয়ের অনুপাতও বেড়েছে। কর পরিশোধের আগে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি আয়কর দিয়েছে প্রায় ৮৭ হাজার ৮৪০ কোটি টাকা। ফলে নিট মুনাফা হয়েছে প্রায় ২ লাখ ৭২ হাজার কোটি টাকা। এর মধ্যে সাবসিডিয়ারি কোম্পানির অন্য শেয়ারহোল্ডারদের অংশ বাদ দিলে ওয়ালমার্টের নিজস্ব শেয়ারহোল্ডারদের প্রকৃত নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার কোটি টাকা।
ওয়ালমার্টের ব্যবসার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। কোম্পানিটির ব্যবসা মূলত তিনটি ভাগে বিভক্ত— ওয়ালমার্ট ইউএস, ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল এবং স্যাম’স ক্লাব ইউএস। ২০২৬ অর্থবছরে মোট বিক্রির মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এসেছে প্রায় ৫৮ লাখ ৯২ হাজার কোটি টাকা। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবসা থেকে প্রায় ১৫ লাখ ৯০ হাজার কোটি এবং সদস্যভিত্তিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্যাম’স ক্লাব ইউএস থেকে প্রায় ১১ লাখ ৩৫ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি দোকান এবং অনলাইন কেনাকাটাকে যুক্ত করে গ্রাহকদের দ্রুত ও সহজ সেবা দেওয়ার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্থবছর শেষে ওয়ালমার্টের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার কোটি টাকায়। এর মধ্যে সম্পত্তি ও সরঞ্জামের নিট মূল্য প্রায় ১৬ লাখ ৬০ হাজার কোটি, মজুদ পণ্য ৭ লাখ ১৯ হাজার কোটি এবং নগদ ও নগদ সমতুল্য অর্থ রয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। অন্যদিকে, ব্যবসা সম্প্রসারণ ও সম্পদ উন্নয়নে ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা মূলধনি ব্যয় করেছে কোম্পানিটি এবং একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ এসেছে ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৫ লাখ ৭ হাজার কোটি টাকা।
১৯৬২ সালে যুক্তরাষ্ট্রে প্রথম একটি ডিসকাউন্ট স্টোর চালুর মাধ্যমে যাত্রা শুরু করেছিল ওয়ালমার্ট। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার দোকান পরিচালনা করছে তারা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের বেন্টনভিলে প্রধান কার্যালয় অবস্থিত এই প্রতিষ্ঠানের বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা প্রায় ২১ লাখ।
পাশাপাশি কোম্পানিটির মোট শেয়ারহোল্ডারদের ইক্যুইটির পরিমাণ প্রায় ১২ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার মধ্যে নিজস্ব শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ১২ লাখ ১৫ হাজার কোটি টাকা। অর্থবছর শেষে ওয়ালমার্টের স্বল্পমেয়াদি ঋণ ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং দীর্ঘমেয়াদি ছিল ৩৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এক বছরের মধ্যে পরিশোধযোগ্য।
পাঠকের মতামত:
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














