ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে বড় উত্থান

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৬:২০:৪৪
শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েকদিনের পতনে শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭২ পয়েন্ট। তবে এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

ডিএসইর সূচকটি গত সপ্তাহের বৃহস্পতিবার ২৩ পয়েন্ট, বুধবার ১ পয়েন্ট ও মঙ্গলবার ২৮ পয়েন্ট কমেছিল। তবে সোমবার অনেক চেষ্টায় বেড়েছিল ৯ পয়েন্ট। কিন্তু সপ্তাহ শুরু হয়েছিল (রবিবার) ১০৪ পয়েন্টের বড় ধস দিয়ে।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫০৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮ কোটি ৩২ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩৬ টি বা ৮৫.২৮ শতাংশের। আর দর কমেছে ২১ টি বা ৫.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৩৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬১ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৯৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৬২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন