ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১০:৫৭:৪৫
দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি

দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত দুইটি ফান্ডের ইউনিটের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই উভয় মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম টানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি কর্তৃপক্ষ।

মিউচুয়াল ফান্ডগুলো হলো- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, ফান্ডের ইউনিটের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ২২ সেপ্টেম্বর ডিএসই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি দুইটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে উভয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা ইউনিটে দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত তিন মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ জুন ফান্ডটির ইউনিটের দাম ছিল ৮.৫০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ১৮.৫০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা বা ১১৭.৬৫ শতাংশ।

এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত এক মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৩০ আগস্ট ফান্ডটির ইউনিটের দাম ছিল ২০.৮০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ৩১.২০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০.৪০ টাকা বা ৫০ শতাংশ।

মূল্যবৃদ্ধির পাশাপাশি ফান্ড দুইটির লেনদেনের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো কোনো সেশনে দৈনিক লেনদেন অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। সাধারণত ছোট মূলধনি কোম্পানিগুলোর ক্ষেত্রে এমন লেনদেনের তীব্রতা প্রায়ই কৃত্রিম চাহিদাকে ইঙ্গিত করে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন