ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৫:৪৩:০২
উত্থানে ফিরেছে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহের রবিবার শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়। যে ধারাবাহিকতা রবিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত ছিল। এর মাধ্যমে শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান হয়। তবে সোমবার ও মঙ্গলবার পতন শেষে বুধবার উত্থানে ফিরেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯৬ পয়েন্ট। যা মঙ্গলবার ১০ পয়েন্ট ও সোমবার ৪২ পয়েন্ট কমেছিল। তবে আগের ৪ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার ৬০ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৮ পয়েন্ট, বুধবার ২২ পয়েন্ট ও মঙ্গলবার ৯৩ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

আজ ডিএসইতে ৮৪৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৯১ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ২১ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৬ টি বা ৬৩.৯০ শতাংশের। আর দর কমেছে ১০২ টি বা ২৬.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৭১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন