আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও পুনঃপ্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত বিধিতে ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ ও অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা আরোপের পাশাপাশি অর্থের ব্যবহার তদারকিতে বাধ্যতামূলক করা হচ্ছে পৃথক এসক্রো হিসাব ও নিরীক্ষিত প্রতিবেদন। একই সঙ্গে আইপিও আবেদনের আগেই কোম্পানির আর্থিক তথ্য গভীরভাবে যাচাইয়ের প্রস্তাব করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য, শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থের অপব্যবহার ও অনিয়মের ঝুঁকি কমানো।
আজ রোববার ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর খসড়া সংশোধনী জনমতের জন্য প্রকাশ করেছে বিএসইসি। এতে মতামত, পরামর্শ ও আপত্তি জানানোর শেষ সময় আগামী ২ নভেম্বর। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খসড়া অনুযায়ী, পাবলিক অফারের মাধ্যমে সংগৃহীত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ পরিশোধে এবং ৭০ শতাংশ যৌথ উদ্যোগ, সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ কিংবা ব্যবসা অধিগ্রহণে ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঋণের অর্থ নির্দিষ্ট প্রকল্প বা ব্যবসার ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণের (বিএমআরই) কাজে ব্যবহৃত হতে হবে। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যয় হয়েছে কি না, তা নিরীক্ষকের প্রতিবেদনে নিশ্চিত করতে হবে। পরিশোধযোগ্য ঋণ খেলাপি বা পুনঃতফসিলকৃত হতে পারবে না।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র বিএসইসি ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। অন্যদিকে, যৌথ উদ্যোগ, সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ বা ব্যবসা অধিগ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের ধরন ও সম্ভাব্য সুবিধা প্রসপেক্টাসে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থ সম্পূর্ণ ব্যবহারের ৯০ দিনের মধ্যে বিএসইসির প্যানেলভুক্ত নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষিত প্রতিবেদন কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
অর্থের ব্যবহারেও নজরদারি
আইপিও-আরপিওর অর্থ নির্ধারিত খাতের বাইরে সরিয়ে নেওয়ার সুযোগ সীমিত করতে তফসিলি ব্যাংকে পৃথক এসক্রো হিসাব খোলার প্রস্তাব করা হয়েছে। প্রসপেক্টাসে উল্লেখ করা উদ্দেশ্য ছাড়া ওই হিসাবের অর্থ উত্তোলন বা ব্যবহার করা যাবে না। ফলে কোম্পানি অর্থ সংগ্রহের সময় যে উদ্দেশ্যের কথা জানাবে, বাস্তবে সেই উদ্দেশ্যেই অর্থ ব্যয় হচ্ছে কি না, তা যাচাইয়ের সুযোগ বাড়বে।
আইপিও আবেদনের আগেই কমিশনের প্যানেলভুক্ত নিরীক্ষক দিয়ে কোম্পানির আর্থিক ও অন্যান্য তথ্য যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে। এ যাচাইয়ে কোম্পানির আয়, পাওনা, মজুতপণ্য, ঋণ, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেন, করসংক্রান্ত বিষয়, আইনি ঝুঁকি এবং জালিয়াতির আশঙ্কা পর্যালোচনা করতে হবে। যাচাই প্রতিবেদন প্রসপেক্টাসে যুক্ত করার পাশাপাশি আবেদনপত্রের সঙ্গেও জমা দিতে হবে।
লোকসানি কোম্পানির আইপিওতে বাড়তি শর্ত
প্রস্তাবিত বিধিতে আইপিও আবেদনকারী কোম্পানির সর্বশেষ আর্থিক বছরে মূল ব্যবসা থেকে মুনাফা থাকা এবং আবেদনকালে পুঞ্জীভূত লোকসান না থাকার শর্ত রাখা হয়েছে। তবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, অন্তত ৫০০ কোটি টাকার সম্পদসম্পন্ন মূলধননিবিড় কোম্পানি এবং নতুন প্রকল্পভিত্তিক কোম্পানিকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার ক্ষমতা কমিশনের হাতে রাখার প্রস্তাব রয়েছে। এসব কোম্পানিকে তালিকাভুক্তির পর সাধারণত দুই বছরের মধ্যে মুনাফায় যাওয়ার পরিকল্পনা প্রকাশ করতে হবে।
শেয়ারের মূল্য নির্ধারণ ও বরাদ্দেও পরিবর্তন
বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণে অন্তত চারটি মূল্যায়ন পদ্ধতি ব্যবহারের প্রস্তাব করেছে বিএসইসি। এর মধ্যে দুটি পরম এবং দুটি আপেক্ষিক মূল্যায়ন পদ্ধতি থাকতে হবে। সাধারণ বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশিদের অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ এবং স্বয়ংক্রিয় বরাদ্দব্যবস্থা চালুর প্রস্তাবও রয়েছে। লটারি ব্যবস্থার কার্যকারিতা ও অ্যালগরিদম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে যাচাই করার কথা বলা হয়েছে।
এ ছাড়া আইপিও ও বিদ্যমান শেয়ার বিক্রির সমন্বিত পদ্ধতিতে কোম্পানির তালিকাভুক্তির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে আইপিওতে অন্তত ৫ শতাংশ শেয়ার ছাড়তে হবে। উদ্যোক্তা বা বিদ্যমান শেয়ারধারীদের বিক্রির জন্য প্রতিশ্রুত শেয়ারের অন্তত ২৫ শতাংশ প্রথম লেনদেনের দিনে এবং অবশিষ্ট শেয়ার পরবর্তী ২৯ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে হবে।
বড় বিনিয়োগকারীদের শেয়ারে বিক্রয়-নিষেধাজ্ঞা
বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশ প্রথম দিন থেকেই লেনদেনযোগ্য রাখার প্রস্তাব করা হয়েছে। বাকি শেয়ারের মধ্যে ২৫ শতাংশ ৬০ দিন এবং আরও ২৫ শতাংশ ৯০ দিনের জন্য বিক্রয়-নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
কৌশলগত বিনিয়োগকারীদের শেয়ারে দুই বছর এবং বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিনিয়োগের তারিখ থেকে তিন বছর অথবা তালিকাভুক্তির পর দুই বছর—যেটি পরে শেষ হবে, সেই সময় পর্যন্ত বিক্রয়-নিষেধাজ্ঞা রাখার প্রস্তাব রয়েছে।
তবে এসব পরিবর্তন এখনো চূড়ান্ত নয়। জনমত গ্রহণের পর মতামত ও আপত্তি পর্যালোচনা করে বিধিমালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএসইসি।
পাঠকের মতামত:
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- রেনাটার লভ্যাংশ ঘোষণা














