অবাধ্য সঞ্জুর বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড
খেলাধূলা ডেস্ক : ভারতে জাতীয় দলে খেলা ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট না খেললে শাস্তি পাবেন বলে শোনা গিয়েছিল। প্রথম শাস্তিটা সঞ্জু স্যামসন পাচ্ছেন। সঞ্জুর বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড। ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না-ও রাখা হতে পারে তাঁকে। বিজয় হজারে ট্রফি না খেলে সমস্যার মুখে সঞ্জু।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) কেরলের অধিনায়ক ছিলেন সঞ্জু। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কেরলের ক্যাম্প ছিল বিজয় হজারে ট্রফির (ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা) জন্য। কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। যে কারণে কেরল তাঁকে বিজয় হজারে ট্রফির দলে রাখেনি। সেই প্রতিযোগিতা খেলা হয়নি সঞ্জুর। তাঁর বিরুদ্ধে এ বার তদন্তের পথে বোর্ড। খতিয়ে দেখা হবে কেন সঞ্জু বিজয় হজারে ট্রফি খেলেননি।
বিজয় হজারে ট্রফিতে কেরলের ১৫ জনের দলে নাম ছিল না সঞ্জুর নাম, যা চমকে দেয় ভারতীয় ক্রিকেট মহলকে। সঞ্জু দলের প্রস্তুতি শিবিরে যোগ দেননি। সেই বিশৃঙ্খলার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন কেরল ক্রিকেট সংস্থার সচিব বিনোদ এস কুমার। সঞ্জুকে বাদ দিয়ে বিজয় হজারে ট্রফির দল ঘোষণা করার পর তিনি বলেছিলেন, “সঞ্জু আমাদের জানিয়েছে যে, ও প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবে না। ওয়েনাড়ে একটা প্রস্তুতি শিবির হবে। সেখানে যারা যোগ দেবে, তাদের মধ্যে থেকেই দল বেছে নেওয়া হবে। সঞ্জুর সঙ্গে আর কোনও রকম কথা হয়নি।”
পরে অবশ্য সঞ্জু জানিয়েছিলেন যে, তিনি খেলার জন্য তৈরি। সেই সময় বিনোদ বলেছিলেন, “সঞ্জু দু’দিন আগে জানিয়েছে যে, সে খেলার জন্য তৈরি। তবে তাঁকে দলে নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। হায়দরাবাদে এখনও দলের অনেক ম্যাচ বাকি। সবে দুটো ম্যাচ খেলা হয়েছে।” পরে যদিও সঞ্জুকে বিজয় হজারের দলে নেওয়াই হয়নি।
কেরল ক্রিকেট সংস্থার সচিব যদিও পরে জানিয়েছিলেন সঞ্জু প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়ার কথা বললেও কোনও কারণ জানাননি। তিনি বলেছিলেন, “সঞ্জুর ইমেল পেয়েছিলাম। তবে কোনও কারণ উল্লেখ করেনি ও। চোটের জন্য সচিন বেবিও ছিল না। দু’জন সিনিয়র ক্রিকেটারকে পাইনি আমরা। তাই তরুণদের সুযোগ দেওয়ার কথা ভেবেছিলাম। তত দিনে দলও তৈরি হয়ে গিয়েছিল। সঞ্জুর জন্য এক জন তরুণকে বাদ দেওয়া সে সময়ে সম্ভব ছিল না।” কেরল ক্রিকেট সংস্থা শাস্তি হিসাবে সঞ্জুকে বাদ দিয়েছিল। এ বার আরও বড় শাস্তি পেতে পারেন তিনি। বাদ পড়তে পারেন ভারতীয় দল থেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ভারতীয় দল বাছবেন নির্বাচকেরা, সেখানে না-ও রাখা হতে পারে সঞ্জুকে।
১৯ জানুয়ারি নির্বাচকদের একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নিতে পারেন তাঁরা। সূত্রের খবর, বোর্ডের এক কর্তা বলেছেন, “বোর্ড ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায়। গত বছর ঈশান কিশন এবং শ্রেয়স আয়ারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল ঘরোয়া ক্রিকেট না খেলার অপরাধে। সঞ্জু বোর্ড বা নির্বাচকদের জানায়নি ও কেন বিজয় হজারে খেলেনি। তবে এটা জানা গিয়েছে যে, সঞ্জু দুবাইয়ে ছিল।”
সঞ্জুকে যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে রাখা হয়েছে। তবে বিজয় হজারে ৫০ ওভারের খেলা। সঞ্জু সেটা খেলেননি বলে তাঁকে সেই ধরনের ক্রিকেট থেকেই বাদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে সঞ্জু যদি তাঁর বিজয় হজারে না খেলার জন্য কোনও কারণ দেখাতে পারেন, তা হলে ঠিক আছে। নয়তো এক দিনের ক্রিকেট থেকে বাদ পড়তে পারেন তিনি। কেরল ক্রিকেট সংস্থার সঙ্গে সঞ্জুর সম্পর্ক ভাল নয় বলেই জানা যায়। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে হলে এই সম্পর্ক ঠিক করতেই হবে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সমস্যা বাড়বে সঞ্জুরই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক হিসাবে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলের সঙ্গে দৌড়ে রয়েছেন সঞ্জুও। কিন্তু যদি কেরলের উইকেটরক্ষককে না নেওয়া হয় তা হলে দৌড়ে ঢুকে পড়তে পারেন ধ্রুব জুরেলও। কারণ দু’বছর আগে পায়ের পেশিতে চোট পাওয়ার পর রাহুলের উইকেটরক্ষক হিসাবে খেলায় অনীহা রয়েছে। রাহুল যদি উইকেটরক্ষক হিসাবে না খেলেন তা হলে নির্বাচকের কত জন উইকেটরক্ষক দলে নেন, সে দিকে নজর থাকবে।
পাঠকের মতামত:
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- এসএমই উদ্যোক্তাদের শেয়ারবাজারে আসতে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ
- বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
- ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
- সূচকে পতনে, লেনদেনে উত্থান
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আর্গন ডেনিমস
- ১০০ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














