ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:২৪:৪৮
ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) ব্লক মার্কেটে ২৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৮৮৯ টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ১৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২ কোটি ৩৮ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে