জমে উঠেছে খাইট্টা-হোগলার বেচাকেনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কোরবানি ঈদের আগে চাহিদা বেড়েছে মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’ ও হোগলার। ফলে পণ্য দুটির বেচাকেনাও জমে উঠেছে। খাইট্টা ও হোগলা ছাড়াও বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং বিভিন্ন পশুখাদ্য যেমন— ভুসি, ধানের গুঁড়া বা তুষ, খইল, কাঁচা ও শুকনা ঘাস প্রভৃতির বিক্রিও বেড়েছে।
শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা, যা কোরবানি ঈদ নামেই বহুল পরিচিত। এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও বড় বাজারগুলোতে খাইট্টা, হোগলার বিক্রি জমে উঠেছে। সাধারণত মৌসুমি ব্যবসায়ীরাই এসব পণ্য বিক্রি করেন।
বিক্রেতারা জানান, ঈদের আগের তিন থেকে চার দিনেই মোটামুটি খাইট্টা-হোগলার মূল ব্যবসা হয়। ঈদের আগের রাত বা চাঁদরাত পর্যন্ত চলে এ বেচাকেনা। সাধারণত কোরবানির পশু জবাইয়ের পর সেটির মাংস কেটে টুকরা করতে কাঠের গুঁড়ি ব্যবহার হয়। প্রচলিত ভাষায় এটিকে ‘খাইট্টা’ বলে চেনেন অনেকে। এ ছাড়া মাংস পরিষ্কার স্থানে রাখা ও ভাগ করার জন্য লাগে হোগলা পাতার চাটাই, যা হোগলা নামেই বহুল পরিচিত। এ ছাড়া জায়গা পরিষ্কারের জন্য ঝাড়ু, মাংস ও ময়লা-আবর্জনা রাখার জন্য বিভিন্ন ধরনের ঝুড়ি প্রয়োজন হয়।
বিক্রেতারা জানান, সাধারণত সারা বছর কসাইখানায় পশু জবাই করা হয়। ফলে এসব পণ্যের ব্যবহার থাকে সীমিত। তবে কোরবানি এলে এসব পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়।
রাজধানী ঢাকার আদাবর এলাকার মৌসুমি খাইট্টা ও হোগলা বিক্রেতা সাইফুল্লাহ বলেন, কোরবানির পশু যতক্ষণ বিক্রি হবে, আমাদের পণ্যও ততক্ষণ বিক্রি হতে থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর কোরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার। সেখানে গরু-ছাগলসহ কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অন্তত ১৫ জন বিক্রেতা খাইট্টা, হোগলা, ভুসি ও ঘাস বিক্রি করছেন। এ ছাড়া আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর টাউন হল এলাকার বিভিন্ন সড়কের মোড়ে মোড়েও এসব পণ্য বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা জানান, ঢাকার সব স্থানেই এসব পণ্য নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।
বিক্রেতারা জানান, বাজারে আকারভেদে প্রতি পিস খাইট্টা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৭০০ টাকায়। আকার যত বড়, দামও তত বেশি। আবার গাছের ধরন ভেদেও দামে পার্থক্য হয়। যেমন তেঁতুলগাছের কাঠের দাম তুলনামূলক বেশি।
কারওয়ান বাজারে মৌসুমি খাইট্টা বিক্রেতা বাবুল মিয়া জানান, এ বছর কোরবানি উপলক্ষে তিনি পুরান ঢাকার একটি স মিল থেকে গাছের গুঁড়ি কাটিয়ে প্রায় দেড় শ পিস খাইট্টা বানিয়ে এনেছেন। প্রতিটি খাইট্টা তিনি বিক্রি করছেন ২৫০ থেকে ৭০০ টাকায়। তাতে তাঁর ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভ থাকছে।
ভোলা জেলার তজুমদ্দিন থানা থেকে হোগলা এনেছেন কারওয়ান বাজারের মৌসুমি ব্যবসায়ী মো. জাফর। হোগলার সঙ্গে তিনি শুকনা ও কাঁচা ঘাসও বিক্রি করছেন। প্রতি পিস হোগলা ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন তিনি। মো. জাফর বলেন, এ বছর হোগলার গ্রাহক বেশি। ফলে বেচাকেনাও ভালো হবে আশা করছি। যে পরিমাণ হোগলা এনেছিলাম, এখন পর্যন্ত তার অর্ধেক বিক্রি হয়েছে। আশা করি আজ বিকেলের মধ্যে সব বিক্রি শেষ হবে। হোগলার দাম গত বছরের চেয়ে কিছুটা বেশি বলে জানান এই বিক্রেতা।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














