ভারতে দুই দিনে ২৮ উইকেট পড়লে তুলকালাম লেগে যেত
খেলাধূলা ডেস্ক : ক্রিকেটবিশ্বের প্রায় প্রতিটি দেশই নিজেদের কন্ডিশনকে ব্যবহার করে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে। কেউ পেস স্বর্গ কিংবা কোথায় স্পিনের উর্বর পিচ বানিয়ে পুরো ফায়দা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালায়। দ্রুততম সময়ে টেস্ট ম্যাচ শেষ হলে আবার সমালোচনায় পড়তে হয় স্বাগতিক দেশকে। এদিকে, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে রীতিমতো হাঁসফাঁস অবস্থা ব্যাটারদের।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শিরোপা নির্ধারণী এই ম্যাচের দুই দিনেই পড়েছে ২৮ উইকেট। ফলে তৃতীয় দিনেই নির্ধারিত হয়ে যেতে পারে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন। ফাইনালের দুই দিনেই ১৪টি করে উইকেট হারিয়েছে উভয়দল। ফলে বাকি ১২ উইকেট নিয়ে আজ (শুক্রবার) তারা তৃতীয় দিনের খেলায় নামবে। দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান, আগের ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজি ২১৮।
সবমিলিয়ে দু’দিন বাকি থাকতেই যে ইংলিশ ভূমিতে ফাইনালের ফলাফল আসতে চলেছে তা অনেকটাই অনুমেয়। এই পরিস্থিতিতে টেস্ট ম্যাচটির আয়োজকদের একহাত নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান বিশ্লেষক আকাশ চোপড়া। পশ্চিমা গণমাধ্যম এখন চুপ কেন সেই প্রশ্নও তুলেছেন। এর আগে অল্প সময়ে ভারতের স্পিনিং কন্ডিশনে টেস্ট ম্যাচ শেষ হওয়ায় কয়েকবারই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই লর্ডসের সমালোচনায় মেতেছেন আকাশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন তিনি, ‘লর্ডসে দুই দিনে ২৮ উইকেটের পতন দেখে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে, ভারতে এমনটা হলে কী হতো? এখন কেন পশ্চিমা মিডিয়া আওয়াজ তুলছে না। এখানে বল টার্ন করছে, বাউন্স পাচ্ছে বেশ, ব্যাটিং হয়ে পড়ছে অনেক কঠিন। এ ধরনের পিচ তারা কীভাবে অনুমোদন দিলো? যেখানে তারা ভারতের বিরুদ্ধে পিচ নিজেদের মতো সাজিয়ে নেওয়ার অভিযোগ তুলে এবং বলা হয় আমরা টেস্ট ক্রিকেটকে হত্যা করছি!’
ভারতের বোলিং পিচের স্বপক্ষে যুক্তি দেখিয়ে আকাশ আরও বলেন, ‘আপনি দ্য টেলিগ্রাফ (ব্রিটিশ সংবাদমাধ্যম) থেকে শুরু করে দ্য সিডনি মর্নিং হেরাল্ডের (অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম) শিরোনাম দেখে থাকতে পারেন, যাতে আপনার মতে হতে পারে আপনি এটা কী করে ফেললেন। যাইহোক, এটা যখন ইংল্যান্ডে ঘটে, তখন এটাকে বলা হয় স্পোর্টিং পিচ, যেখানে ব্যাটারদের রক্ষণাত্মক কৌশল কাজ করছে না। তা নষ্ট হয়ে গেছে, বল সেই হারে নড়ছেও না। যদি এখানে ব্যাটারদের রক্ষণাত্মক কৌশলে ব্যাঘাত ঘটে, তাহলে সেটি ভারতেও বৈধ।’
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবার লাল বলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের লক্ষ্যটা যত বাড়বে সেই স্বপ্নের পথ ততটা দূরে মনে হতে শুরু করবে। ১৯৯৮ সালের পর আর কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি প্রোটিয়ারা। এদিকে, এখন পর্যন্ত অভিজাত ভেন্যু লর্ডসে টেস্টে কেবল চারবার ২০০–রানের বেশি লক্ষ্য পেরোনোর নজির রয়েছে। ২০০৫ সালের পর কেবল একবারই সেই দৃশ্য দেখেছে ক্রিকেটবিশ্ব।
সবমিলিয়ে অস্ট্রেলিয়ারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি দেখার পাশাপাশি প্রোটিয়াদের সুযোগও একেবারে নেই বলে মনে করেন না আকাশ চোপড়া, ‘এখন ম্যাচের কী অবস্থা? ২০০ রানের বেশি লিড হয়ে গেছে। লর্ডসে অস্ট্রেলিয়া ২০০ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ ইনিংসে কখনও হারেনি। এমনটা অতীতে হয়নি, তার মানে এই নয় যে সেটি কখনোই হবে না।’
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














