বুমরাহের সাফল্যের নেপথ্য জানালেন পুজারা
খেলাধূলা ডেস্ক : ৯ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা বোলারদের তালিকায় রয়েছেন বুমরাহ। ৪৭ টেস্টে ২১৭, ৮৯ এক দিনের ম্যাচে ১৪৯ ও ৭০ টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট নেওয়া বুমরাহের সাফল্য নিয়ে চেতেশ্বর পুজারার মতে, বলের গতি বা লাইন-লেংথ নয়, পুজারার সাফল্য অন্য একটা কারণে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহকে নিয়ে মুখ খুলেছেন পুজারা। তাঁর মতে, বুমরাহের সেরা অস্ত্র তাঁর মগজ।
পুজারা বলেন, “বেশির ভাগ মানুষ বুমরাহের দক্ষতার কথা বলেন। ওর বোলিং অ্যাকশন বা গতির কথা বলেন। কিন্তু একটা বিষয় সকলে এড়িয়ে যান। সেটা হল বুমরাহের মগজাস্ত্র। মাঠের পরিস্থিতি সে খুব ভাল বোঝে। আইপিএলে লাসিথ মালিঙ্গার কাছ থেকে সে শিখেছে কীভাবে ব্যাটারকে বোকা বানাতে হয়। ও কয়েকটা বল করার পরেই পিচ বুঝে ফেলে। সেই পিচে কীভাবে বল করলে ব্যাটার সমস্যায় পড়বে সেটা বুঝে যায়। সেই কারণেই বুমরাহ এতটা সফল।”
রোহিত শর্মার পর ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন বুমরাহ। কিন্তু তাঁর ফিটনেস তাঁকে পিছিয়ে দিয়েছে। অধিনায়ক হওয়ার সব গুণ বুমরাহের মধ্যে রয়েছে বলে মনে করেন পুজারা।
তিনি বলেন, “সাজঘরে বসে বুমরাহ সারাক্ষণ খেলা দেখে। বেশিরভাগ জোরে বোলার সাজঘরে ফিরে বিশ্রাম নেয়। বুমরাহ সে রকম নয়। মাঠে কী হচ্ছে সে দিকে ওর নজর থাকে। অনেক সময় সাজঘরে আমি ওর পাশে বসতাম। বুমরাহ আমাকে বলত, কীভাবে ব্যাটার ও বোলারদের পরিকল্পনা করা উচিত। ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে। সেই কারণেই শুভমনের আগে ওকে অধিনায়ক করা হয়েছিল।”
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়েও ফর্মে রয়েছেন বুমরাহ। তিন টেস্টের মধ্যে দুটোতে খেলেছেন তিনি। হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট।
চোট সারিয়ে ফেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টে যে বুমরাহ খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনটে টেস্টে খেলানো হবে তাঁকে। তবে কোন তিনটে টেস্ট সেটা আগে বলা হয়নি। প্রথম ও তৃতীয় টেস্ট খেলেছেন বুমরাহ। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে আট দিন বিশ্রাম থাকায় বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলবেন বলেই জানা গেছে। ভারত সিরিজ়ে ১-২ পিছিয়ে। এই পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারে বুমরাহকে প্রথম একাদশের বাইরে রাখার ঝুঁকি নিতে পারছেন না গৌতম গম্ভীর, শুভমন গিলেরা।
পাঠকের মতামত:
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- ৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা
- শীর্ষ ২০ খেলাপির জন্য আলাদা কৌশল, ১৮ মাসের রোডম্যাপ
- ভালোবাসার পর বিয়ে, শেষ পর্যন্ত বিচ্ছেদ—বাংলাদেশের আলোচিত তারকা জুটিগুলো
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














