জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস সামনে রেখে বেশি বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এ অঙ্ক দেশে তৃতীয় সর্বোচ্চ।
রবিববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটানো এবং দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে প্রবাসীদের মধ্যে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ৩২৯ কোটি ডলার ছিল গত বছরের মার্চে। তখন ঈদুল ফিতরের সময় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া ২০২৫ সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের প্রায় সমান।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও কমেছে। পাশাপাশি, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকার কারণে বৈধ পথে প্রবাসী আয় দেশের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট এক হাজার ৯৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৯৬ কোটি মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৮ বিলিয়ন ডলার।
পাঠকের মতামত:
- জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার
- প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার পেলেন যিনি
- গেইনারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে উত্থান দিয়ে ফেব্রুয়ারি শুরু
- ৭৪ কোম্পানির ইপিএস প্রকাশ : লোকসানে ৩০ শতাংশ
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসিআই এর ব্যবসায় উত্থান ১০৯%
- ইন্দো-বাংলা ফার্মার ব্যবসায় উত্থান ১২৫%
- সোনালি পেপারের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- লীগ্যাছি ফুটওয়্যারের ব্যবসায় পতন ১৩০০%
- শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায় পতন ৪৩০%
- এমএল ডাইংয়ের ব্যবসায় পতন ৪৫৪%
- ফার কেমিক্যালের ব্যবসায় পতন ৬৬৩%
- দুদিনে সোনার দাম ভরিতে কমলো ৩০ হাজার
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৪ হাজার ৩১৭ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাস ফাইন্যান্স
- একনজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- সিঙ্গার বাংলাদেশের বড় লোকসান : ‘নো’ ডিভিডেন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে পতন দিয়ে জানুয়ারিকে বিদায়
- জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ৫০ কোম্পানির ইপিএস প্রকাশ : লোকসানে ৩৪ শতাংশ
- এস্কয়ার নিটের ব্যবসায় পতন ৬৩৩%
- শ্রীলঙ্কায় অফিস চালু-ওষুধ উৎপাদন করবে নাভানা ফার্মা
- ডেসকোর ব্যবসায় উত্থান ১৬২০%
- দেশ গার্মেন্টসের মুনাফা বেড়েছে ১৫৫ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা বেড়েছে ২৩৭ শতাংশ
- ইভিন্স টেক্সটাইলের ব্যবসায় উত্থান ১৮৬%
- ফারইস্ট নিটিংয়ের ব্যবসায় পতন ২২৬%
- লুব-রেফের লোকসান বেড়েছে ৭৬৩ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে ৫৮৭ শতাংশ
- নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ৫০ শতাংশ
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কাজ করছে বিএসইসি : মাকসুদ
- একনজরে দেখে নিন ২৭ কোম্পানির ইপিএস
- এখন দ্বিগুণ উদ্যমে কাজ করছি
- লুজারের শীর্ষে ফাস ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে পূবালী ব্যাংক
- লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- চারদিকে মাকসুদ কমিশনের অপসারণের দাবি, ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ডিএসই-সিএসই একীভূতকরন হচ্ছে না
- সোনার ভরি এখন ২ লাখ ৭০ হাজার টাকা
- একনজরে দেখে নিন ১৫ কোম্পানির ইপিএস
- শমরিতা হসপিটালের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
- অগ্নি সিস্টেমসের মুনাফা কমেছে ৩৮ শতাংশ
- বিলুপ্ত হচ্ছে ডিএসই-সিএসই, হবে একক স্টক এক্সচেঞ্জ
- কুইন সাউথ টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৮৮ শতাংশ
- মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা বেড়েছে ৩ শতাংশ
- ইনটেক লিমিটেডের লোকসান কমেছে ৫ শতাংশ
- লোকসানে ন্যাশনাল টিউবস
- উসমানিয়াস গ্লাসের লোকসান বেড়েছে ১১ শতাংশ
- শ্যামপুর সুগারের লোকসান বেড়েছে ৭ শতাংশ
- এখনও মহিলাদের ভোগপণ্য হিসাবে দেখা হয়
- শেষ সিনেমা নিয়ে বিপাকে বিজয় থালাপতি
- শেয়ারবাজার নিয়ে তারেক রহমানের সঙ্গে বিনিয়োগকারীদের বৈঠক বুধবার
- গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক
- লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লুজারে লিজিং কোম্পানির আধিপত্য
- ডিবিএর সঙ্গে সিএমজেএফের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
- নির্বাচনকে ঘীরে মাকসুদ কমিশনের অপসারণের দিন গুণছে বিনিয়োগকারীরা
- লোকসানি মেঘনা কনডেন্সড মিল্কের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ১১ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষনা
- ৮৯ শতাংশ কোম্পানির ইপিএস বেড়েছে
- ন্যাশনাল পলিমারের মুনাফা কমেছে ৭৯ শতাংশ
- মুনাফায় ফিরেছে আনোয়ার গ্যালভানাইজিং
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














