তালিকাভুক্তির পরে কোন আর্থিক হিসাব প্রকাশ করেনি
অ্যাগ্রো অর্গানিকা থেকে টাকা ছাড়া প্লেসমেন্ট শেয়ার ইস্যু
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আলোচিত প্লেসমেন্টহোল্ডার ছাগল কাণ্ডের মতিউর রহমান। যার নেতৃত্বাধীন চক্র বিভিন্ন দূর্বল ও অযোগ্য কোম্পানিকে শেয়ারবাজারে আনার দায়িত্ব হিসেবে টাকা ছাড়া কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার নিয়ে থাকে। যে কারনে এরইমধ্যে একমি পেস্টিসাইডস ও রিং শাইনের শেয়ার নেওয়ার অপরাধে শাস্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই চক্রটি দূর্বল অ্যাগ্রো অর্গানিকাকে শেয়ারবাজারে এনেছে এবং টাকা ছাড়া ১০ লাখ ৭৫ হাজার প্লেসমেন্ট শেয়ার নিয়েছে। যার দর ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা একইভাবে কোম্পানি কর্তৃপক্ষও বিভিন্ন ভূয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার নিয়েছে। সেই কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে সব ধরনের আর্থিক হিসাব বন্ধ।
মতিউর রহমান আইপিও নিয়ে বিনা পয়সায় প্লেসমেন্ট শেয়ার নেওয়ার একটি চক্র। এরা নিজেদের সংশ্লিষ্ট ইস্যু ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন দূর্বল কোম্পানি কোম্পানির আর্থিক হিসাব ফুলিয়ে ফাঁপিয়ে শেয়ারবাজারে আনে। এক্ষেত্রে তারা নামধারী নিরীক্ষকের সহযোগিতা নেয়। এক কথায় চক্রটি একটি কোম্পানিকে শেয়ারবাজারে আনার পুরো দায়িত্ব নেয়। বিনিময়ে টাকা ছাড়া প্লেসমেন্ট শেয়ার নেয়। যেসব শেয়ার আইপিওতে আসার আগে ইস্যু করা হয়।
একইভাবে মতিউর চক্রের হাত ধরে শেয়ারবাজারে আসে অ্যাগ্রো অর্গানিকা। আর্থিক হিসাবে মুনাফা ও সম্পদ অতিরঞ্জিত করে শেয়ারবাজারে আনা হয় এ কোম্পানিটিকে। এর বিনিময়ে কোম্পানিটি থেকে মতিউর চক্র ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার নিয়েছে। এসব শেয়ারও একমি পেস্টিসাইডসের মতো টাকা ছাড়াই নিয়েছে বলে সন্দেহ সংশ্লিষ্টদের। যা তদন্ত করলেই একমি পেস্টিসাইডসের মতো আসল তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, মতিউর চক্রটি যে পুরো আইপিও প্রক্রিয়া করে, এ খবর অনেকেই জানে। তারা বিভিন্ন অযোগ্য কোম্পানির আর্থিক হিসাবকে কৃত্রিমভাবে সাজিয়ে শেয়ারবাজারে আনে। এর বিনিময়ে কোম্পানি থেকে শেয়ার নেয়। শুধু যে তারাই নেয়, এমনও না। কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরাও নেয়। যার প্রত্যক্ষ সহযোগিতা করে বিগত শিবলী কমিশন। তবে এখন সময় এসেছে সেসব অনিয়মের বিচার করা। এজন্য মতিউর চক্রের শেয়ার নেওয়া সব কোম্পানির বিষয়ে তদন্ত করা অতি জরুরী।
অ্যাগ্রো অর্গানিকাকে শেয়ারবাজারে আনা ও প্লেসমেন্ট শেয়ার নেওয়ার জন্য কিউআইওতে আবেদন দাখিলের আগে অস্বাভাবিকভাবে পরিশোধিত মূলধন বাড়ানো হয়। অ্যাগ্রো অর্গানিকার খসড়া প্রসপেক্টাসের ২১ পৃষ্টা অনুযায়ি, কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন পরিশোধিত মূলধন ছিল ২৭ লাখ টাকার কম। যে কোম্পানিটির শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে পরের অর্থবছরে বেড়ে হয়ে যায় ৩৮ কোটি টাকার বেশি। অর্থাৎ কোম্পানির পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৯.৩০ শতাংশ ইস্যু করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরে। ওইসময় পরিচালকেরা নিজেদের পাশাপাশি অন্যদের মধ্যে অনেক প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে। এরপরে কিউআইওতে ৫ কোটি টাকা সংগ্রহ করে।
ওই অস্বাভাবিক মূলধন বৃদ্ধির মধ্যে অ্যাগ্রো অর্গানিকা থেকে মতিউর চক্রের প্লেসমেন্টহোল্ডারদের মধ্যে মো. মতিউর রহমান নিজে ১.৫০ লাখ, আফজালুর রহমান ০.৬৫ লাখ, হাওয়া নুর বেগম ৫ লাখ ও বেঙ্গল অ্যাসেটস হোল্ডিংস লিমিটেড ৩.৬০ লাখ শেয়ারের বিপরীতে কোন অর্থ পরিশোধ করেনি। এক্ষেত্রে মোট ১০ লাখ ৭৫ হাজার শেয়ার নেয়।
এরা একমি পেস্টিসাইডস থেকে প্লেসমেন্ট শেয়ার নেয়। যার বিপরীতে কোন টাকা দেয়নি বলে বিএসইসির গঠিত তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে আসে। এজন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এছাড়া শেয়ারবাজারে আসার আগে একমি পেস্টিসাইডের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রসপেক্টাসে মিথ্যা বা অসংগত তথ্য দাখিলের মাধ্যমে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে বলে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মার্চেন্ট ব্যাংকটিই অ্যাগ্রো অর্গানিকার ইস্যু ব্যবস্থাপনার কাজ করে।
অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে ৪২ পৃষ্টায় প্রদত্ত শেয়ারহোল্ডারদের তালিকায় প্রতিষ্ঠান হিসেবে গ্রান্যাচার লিমিটেড, ইনভোটেক লিমিটেড, সিনার্জি ট্রেডিং লিমিটেড ও আর.কে এন্টারপ্রাইজের নাম রয়েছে। যেখানে কোম্পানিগুলোর ঠিকানা ও শেয়ারধারনের পরিমাণও রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর নামে ৩৩ লাখ ৭২ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। যেগুলোতে প্রতিটি শেয়ারে ১০ টাকা করে হিসেবে ৩ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা বিনিয়োগ দাঁড়ায়।
ওই কোম্পানিগুলো থেকে বিনিয়োগের সত্যতা জানতে অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে প্রদত্ত ঠিকানায় যায় অর্থ বাণিজ্যর প্রতিনিধিরা। কিন্তু একটি ঠিকানাতেও ৪টি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে ২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকেই অ্যাগ্রো অর্গানিকার আর্থিক হিসাব প্রকাশ বন্ধ রয়েছে। এরইমধ্যে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছর শেষ গেছে এবং লভ্যাংশ সভার সময় শেষ। কিন্তু তালিকাভুক্তির পর থেকে সব কিছুই প্রকাশ বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে কোম্পানির পরিচালক শাহীন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শরীফ ও কোম্পানি সচিব শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি।
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষনা
- তেলের দাম ও সুদের হার বৃদ্ধি, ভারতের শেয়ারবাজারে বড় পতন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
- মনীষার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছিলেন নানা পটেকর
- স্বামী-স্ত্রী ও শ্যালকের শেয়ার কারসাজি, জরিমানা ৭৪ লাখ টাকা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪ শতাংশ
- ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ
- শেয়ার কারসাজির অভিযোগে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি তদন্তে
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৭২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- নতুন পণ্যে শেয়ারবাজারের গভীরতা বাড়াতে চায় বিএসইসি
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজারে উত্থান দিয়ে সপ্তাহ পার
- বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল
- লুজারের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- শ্রমিক অসন্তোষ কাটিয়ে উঠেছে ইন্দো-বাংলা
- নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান
- ফাইন ফুডসের মুনাফার সত্যতা নিয়ে শঙ্কা
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২৩ শতাংশ
- পোশাক নিয়ে এত জলঘোলা কেন: কৃতি
- প্রয়াত নানা পাটেকর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু
- এলএনজি সরবরাহে নতুন ঝুঁকি, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ
- যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৪.৪৩ শতাংশ
- ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ না করার পরামর্শ
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়














