ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন তাসকিন আহমেদ
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ।
এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটন ওতপ্রোতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেটিয় জীবনের একদম শুরু থেকেই ওয়ালটনকে কাছে পেয়েছি।দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। যখন বিদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজে পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ব্র্যান্ডকে দেখি তখন একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। আমার সেই গর্বের প্রতিষ্ঠানে আজ যুক্ত হতে পেরে নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আমাদের গর্ব। সেই দলের অত্যন্ত জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার হলেন তাসকিন আহমেদ। ওয়ালটন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। ওয়ালটন এসিতে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী সব স্মার্ট ফিচার। সেই অগ্রযাত্রায় ওয়ালটন এসির ব্র্যান্ডিং কার্যক্রমের সঙ্গে আজ যুক্ত হলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। প্রত্যাশা করছি- দুই সেরার এই যুগপৎ পথ চলা শুরুর মধ্য দিয়ে গ্রাহকরা আরো বেশি লাভবান।
উল্লেখ্য, ওয়ালটন এসি অর্জন করে নিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা। গ্রাহকদের হাতে আইওটি, এআই প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি তুলে দেয়ার মাধ্যমে ওয়ালটন এসি টানা দুই বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড’ এর সম্মাননা পুরস্কার পেয়েছে। স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা। ওয়ালটন এসির টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার নতুন
নতুন দেশগুলোর বাজারে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।
জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির ফিচার। ওয়ালটনের এসি স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট।
আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।
পাঠকের মতামত:
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা
- শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
- লোকসানী জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
- স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- শেয়ারবাজারে ছুটির পরে টানা দুইদিন পতন
- গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
- মুনাফায় ফিরেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন নিরীক্ষকের
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি
- ২৬ ইনিংসে ২৬ জয় তিলকের অনন্য রেকর্ড
- স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তানের ক্রিকেটাররা
- লুজারের শীর্ষে দেশ গার্মেন্টেস
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- শেয়ারবাজারে পতন দিয়ে শুরু
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে ২০ শতাংশ
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- তিতাসে দুই কূপ খননে ব্যয় ৫৯২ কোটি টাকা
- ভারতে বন্ডের সুদে উৎসে কর ছাড়
- আসছে ‘থ্রি ইডিয়ট্স’-এর সিক্যুয়েল
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক, ঝুঁকিতে গ্রাহকদের আমানত
- ১৮ বলে ৪৬ রান তুলে ভারতকে জেতালেন তিলক
- আফগানিস্তানের উত্থান ইংল্যান্ডের পতন
- ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী
- টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাংলাদেশের পুরো বাজারের চেয়ে বড় জিয়োর আইপিওতে আবেদন
- চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান
- ব্রুকের ২০২ রানে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে জিতল ভারত
- সতর্কবার্তা পেয়েও ঠেকাতে পারেনি এসবিআই : তথ্য ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের
- ১০০ মিনিটেই পূর্ণ সাবস্ক্রাইবড ৩০ হাজার কোটি রুপির আইপিও
- খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














