ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

২০২৬ অক্টোবর ১৪ ০৮:৪৮:০৩
বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চাপে পড়তে পারে। এতে ঋণের খরচ বাড়বে, বিনিয়োগ কমতে পারে এবং আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ কঠিন হয়ে উঠতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির অক্টোবর ২০২৬-এর বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-এ বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন, সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং সাইবার হামলার মতো ঘটনা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

আইএমএফের মতে, করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভালো আয় এবং এআই খাতে বিপুল বিনিয়োগ বিশ্ববাজারের বর্তমান স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করছে। তবে এই স্থিতিশীলতা দেখে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর আড়ালে বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে, যা নতুন কোনো ধাক্কায় বড় আর্থিক সংকটের কারণ হতে পারে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অর্থায়নের খরচ বেড়ে গেলে উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ সংগ্রহ কঠিন হয়ে পড়তে পারে। একই সঙ্গে বিনিয়োগ কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে। ফলে বৈশ্বিক আর্থিক অস্থিরতা বাড়লে বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশগুলোও বাড়তি চাপের মুখে পড়তে পারে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন