ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

এমসিএল প্রাণের অধঃপতন থেকে রক্ষা

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ০৯:৪০:৫০
এমসিএল প্রাণের অধঃপতন থেকে রক্ষা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমসিএল প্রাণকে গত মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার কথা জানিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তবে প্রাণ কর্তৃপক্ষ এবারের যাত্রায় রক্ষা পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যথাসময়ে লভ্যাংশ বিতরন না করার কারনে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর কথা জানিয়েছিল ডিএসই। যা বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলেও জানিয়েছিল।

তবে ডিএসইর সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই লভ্যাংশ দিয়ে দিয়েছে প্রাণ কর্তৃপক্ষ। তাই ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর নির্দেশনাটি কার্যকর হচ্ছে না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে