ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৫:৪৬:১৬
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০২ ফেব্রুয়ারী) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে ৫৫ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৯ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬২৬ কোটি ৬৯ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৫৬ লাখ টাকার বা ১৯ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৫ টি বা ৫৫.১২ শতাংশের। আর দর কমেছে ১০৭ টি বা ২৭.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৮ টি বা ১৭.৪৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৮ টির, কমেছে ৬০ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৯১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে