ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১৬৯ শতাংশ

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ০৯:৫৩:৫৯
এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১৬৯ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ১৬৯ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৯৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.৬২ টাকা বা ১৬৯ শতাংশ।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭২ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৬২ টাকা বা ৮৬ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬.০৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে