ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৪:৫০:১৮
সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০১-০৫ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৪৭.৪৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - প্রিমিয়ার লিজিংয়ের ৪৭.৩৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪১.৯৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪০.৩২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০.০০ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭.৬৯ শতাংশ, বিআইএফসির ২৯.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৮.০০ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ২৬.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে